অলস্পোর্ট ডেস্ক: প্রাক্তন ফুটবলার এবং ইন্টার মিয়ামির মালিক ডেভিড বেকহ্যাম শনিবার তাঁর ক্লাবের জন্য চুক্তিবদ্ধ লিও মেসি-কে এক বার্তার মাধ্যমে স্বাগত জানিয়েছেন। ইন্টার মিয়ামি টুইটার করে মেসির চুক্তিতে সই করার ঘোষণা করা হয়েছে। মেসি তাঁর ক্লাবের চুক্তিবদ্ধ হওয়ার পর বেকহ্যাম তাঁর আনন্দের কথা জানিয়ে ছিলেন। বেকহ্যাম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন যাতে লেখা রয়েছে, “আমাদের গল্পের পরবর্তী অধ্যায় এখানে শুরু হয়। দশ বছর আগে যখন আমি এই যাত্রা শুরু করি, তখন আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের মিয়ামিতে নিয়ে আসার স্বপ্ন দেখেছিলাম… খেলোয়াড় যারা আমার স্বপ্ন দেখেছিলাম। আমি লা গ্যালাক্সিতে যোগ দিয়েছিলাম এই দেশে ফুটবলের বিকাশে সাহায্য করার জন্য এবং এই খেলাটির উত্তরাধিকার গড়ে তুলতে যা আমরা খুব ভালোবাসি।”
তিনি আরও যোগ করেছেন, “আজ সেই স্বপ্নটি সত্য হয়েছে। আমি শুধু গর্বিত হচ্ছি না লিওর মাপের একজন খেলোয়াড় আমাদের ক্লাবে যোগ দিচ্ছে সে জন্য। আমাদের ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছে একজন বন্ধু, একজন আশ্চর্যজনক ব্যক্তি এবং তার সুন্দর পরিবারকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।”
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ২০২৫ পর্যন্ত ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার রবিবারের একটি অনুষ্ঠানে দলের সঙ্গে যোগ দেবেন এবং অফিশিয়ালি তাঁকে পরিচিত করানো হবে। মেসি এক বিবৃতিতে বলেছেন, “আমি ইন্টার মিয়ামি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আমার কেরিয়ার শুরু করতে মুখিয়ে রয়েছি।”
লিগ ওয়ান দল, প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে দু’বছর কাটানোর পর মেসির মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হচ্ছে, আর্জেন্টিনার তারকা দুই মরসুম খেলেছেন এবং দু’বার লিগ ওয়ান শিরোপা জিততে সক্ষম হয়েছেন।
২০২২-২০২৩ মরসুমের জন্য লিগ ওয়ানে সেরা অ্যাসিস্টের শিরোপাও পেয়েছেন তিনি। এক কথায় সাফল্যের সঙ্গেই আগের ক্লাবকে বিদায় জানিয়েছেন তিনি। এই মরসুমে ৩২টি লিগ খেলায় ১৬টি অ্যাসিস্ট দিয়ে মরসুম শেষ করেছেন মেসি। তার প্রাক্তন সতীর্থ কিলিয়ান এমবাপ্পে, যিনি গত বছর এই পুরস্কারটি পেয়েছিলেন।
গত বছর কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপে জয় এনে দেওয়ার পর মেসি তার নতুন ক্লাবে যোগ দিচ্ছেন। তিনি এমন একটি দলে যোগ দিচ্ছে যেটি ইস্টার্ন কনফারেন্সের একদম নিচের সারিতে রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
