Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: দ্বিতীয় বছরে পড়ল ইস্টবেঙ্গলে অস্কার ব্রুজোঁ যুগ। ডুরান্ড কাপকে মাথায় রেখেই দ্রুত অনুশীলন শুরু করে দিয়েছিলেন তিনি। দলে ইতিমধ্যেই যোগ দিয়েছেন সব বিদেশিরাও। সবাই প্রস্তুত ডুরান্ড থেকেই নিজেদের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে। ডুরান্ডের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জেতার পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে অবশ্য সাবধানী লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। কোনও ভাবেই এই ম্যাচকে হালকাভাবে ন চ্ছেন না তিনি। কারণ পরের পর্বে যেতে হলে নামধারী এফসিকে হারানোটাই মূল লক্ষ্য। কোচ বলছেন, হেড টু হেড দেখা হবে, তাই এই ম্যাচ মাস্ট উইন।

নামধারী এফসি ইতিমধ্যেই দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে ভালো জায়গায় রয়েছে। অস্কার বলছেন, “ওরা দুই ম্যাচ জিতে নামছে। আমরা ম্যাচ বাকি ম্যাচ ভাবছি। এই ম্যাচ আমাদের জিততেই হবে।” তবে লড়াইটা কিন্তু আইএসএল দল বনাম আই লিগ দলের। এই বিষয়টিকে কোনও ভাবেই পাত্তা যাচ্ছেন না ব্রুজোঁ। তাঁর মত, “ওরা আই লিগ আমরা আইএসএল বলে অ্যাডভান্টেজের কিছু নেই। ওরা ভালো দল। দু’জন বিদেশি রয়েছে।”

ইস্টবেঙ্গলের হাতে অবশ্য চার বিদেশি তৈরি। সল ক্রেসপো, দিয়ামান্তাকোস আগেই ছিলেন দলে। এবার তাতে যোগ হয়েছেন রশিদ, মিগুয়েল ও কেভিন সিবলে। এই ম্যাচেই ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে নব গত দুই বিদেশির। যদিও প্রথম থেকেই চার বিদেশিকে নামিয়ে দেবেন বলে মনে হচ্ছে না কোচ। ইঙ্গিত তেমনটাই। বলছিলেন, “আমার সব বিদেশি তৈরি তবে ম্যাচের পরিস্থিতি দেখেই কাকে কখন খেলাবো তাঁর সিদ্ধান্ত নেব।”

তবে যা পরিস্থিতি তাতে এই ম্যাচে প্রথম থেকেই তিন বিদেশিকে নামিয়ে দিতে পারেন অস্কার। ডুরান্ড কাপ ২০২৫-এর প্রথম ম্যাচে দুই বিদেশিকে প্রথম দলে রেখে দল সাজিয়েছিলেন কোচ। তবে গত ম্যাচে প্রথম দলে থাকা পিভি বিষ্ণু চোটের জন্য এই ম্যাচে খেলতে পারছেন না। অন্যদিকে তিনদিন হল চোট সারিয়ে ফিরেছেন দলের অন্যতম মিডিও সৌভিক চক্রবর্তী, তাই তাঁকে নিয়েও খুব বেশি ঝুঁকি নিতে চাইবেন না ইস্টবেঙ্গল কোচ। তবে জানিয়ে দিলেন, বিষ্ণু ছাড়া সকলেই তৈরি।

নতুন মরসুম, নতুন-পুরনোর মিশেলে তৈরি লাল-হলুদ ব্রিগেড। কলকাতা লিগের জুনিয়র দলের পাশাপাশি ডুরান্ড কাপের সিনিয়র দলকেও দেখে নেওয়ার পালা অস্কারের সামনে। আইএসএল হবে, এই ভাবনা থেকেই দল গড়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই ছয় বিদেশি যোগ দিয়েছেন দলে। যদি আইএসএল হয় তাহলে হাতে অনেকটাই সময় রয়েছে প্লেয়ারদের মধ্যের বোঝাপড়া থেকে সঠিক দল গুছিয়ে নেওয়ার। আর সে কারণেই ডুরান্ডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অস্কার ব্রুজোঁ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *