Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী, ভুবনেশ্বর: কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচ যেখানে শেষ করেছিল ইস্টবেঙ্গল এফসি সেখান থেকেই দ্বিতীয ম্যাচ শুরু করল রবিবার। প্রথম ম্যাচে ৩-২ গোলে হায়দরাবাদকে হারানোর পর আত্মবিশ্বাসটা যেন রীতিমতো তুঙ্গে রয়েচে লাল-হলুদ ব্রিগেডের। এদিন শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে যে কারণে প্রথম থেকেই আক্রমণাত্মক ইস্টবেঙ্গল। যার ফলপ্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেল দল। ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই দলকে গোল করে এগিয়ে দেন হিজাজি মেহের। দ্বিতীয় গোল দুরন্ত শটে সিভেরিওর।

যদিও ম্যাচের শুরুর সাত মিনিটে যে গোল মিস করলেন ইস্টবেঙ্গলের জ্যাভিয়ের সিভেরিও তাতে গোল না পেলে হয়তো নিজেকেই ক্ষমা করতে পারতেন না তিনি। তার পরই অবশ্য ডিফেন্ডারের জোড়াল হেডে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বোরহার ফ্রিকিক থেকে বক্সের মধ্যে জটলার মধ্যে থেকেই লাফিয়ে হিজাজির হেড আটকানোর সুযোগ পাননি প্রতিপক্ষ গোলকিপার। রক্ষণ থেকে আক্রমণ, সর্বত্র এদিন ছুটতে দেখা গেল জর্ডনের এই ডিফেন্ডারকে। মরসুমের মাঝ পথে দলে যোগ দিয়েও যেন কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন তিনি।

পুরো ম্যাচে পিছন থেকে দলকে নেতৃত্ব দিয়ে গেলেন। সামনে ক্লেটন সিলভা। দলকে আক্রমণে নেতৃত্ব দিলেন। ৩২ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে গেল ইস্টবেঙ্গল। এবার কারিগর সেই সিভেরিও টোরো। নিজের ভুল শুধরে নিলেন আধঘণ্টার মধ্যেই। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর শট প্রতিপক্ষের প্লেয়ারের গায়ে লেগে আছড়ে পড়ল গোলে। যদিও ফুটবলের নিয়ম মেনে গোল দেওয়া হল সিভেরিওকেই।

এদিকে ভাগ্য খারাপ শ্রীনিধি ডেকানের। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে গোল পেয়েও সেই গোল অফসাইডের জন্য বাতিল হল। দ্বিতীয়ার্ধের শুরুতে হালকা চোট পাওয়ায় বোরহা হেরেরাকে আর মাঠে রেখে ঝুঁকি নিলেন। তাঁর বদলে নামালেন পিভি বিষ্ণুকে। এদিন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত প্রথম দলে রাখেননি শৌভিক চক্রবর্তীকে। দ্বিতীয়ার্ধে নামালেন তাঁকে।

শান্ত কুয়াদ্রাতকেও এদিন উত্তেজিত হতে দেখা গেল। কারণ দ্বিতীয় ম্যাচ ইতিমধ্যেই জিতে গিয়েছে মোহনবাগান। এর পরই ডার্বি। তার আগে জিতেই চিরশত্রুর মুখোমুখি হতে চেয়েছিলেন কোচ। দুই কলকাতার দলের জয়ে ডার্বি কার্যত কোয়ার্টার ফাইনালের রূপ নেবে তা নিয়ে কোনও সংশয় নেই।সেই উত্তেজনার আঁচ লেগে গেল কলিঙ্গ স্টেডিয়ামে।

৯০ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নিল শ্রীনিধি। সেখান থেকে গোল করতে ভুল করলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলভেজ ডে অলিভিয়েরা। গোল পেয়ে পাঁচ মিনিটের অতিরিক্ত সময়ে আক্রমণে জোড় দিলেন শ্রীনিধি প্লেয়াররা। তাঁর আগে অবশ্য পর পর দারুণ সুযোগ হারিয়েছে ইস্টবেঙ্গল। ক্লেটনের ফ্রিকিক কোনও রকমে বাঁচিয়ে দেন গোলকিপার কিন্তু বলের দখল নিজের কাছে রাখতে পারেননি। সেই বলেই সেই হিজাজির দুরন্ত হঊড পোস্টে লেগে ফেরে। তবে ২-১ গোলে জিতে শেষ হাসি হাসল লাল-হলুদ ব্রিগেডই।

ইস্টবেঙ্গল: প্রভসুখন সিং গিল, মহম্মদ রাকিপ, অ্যান্তোনিও পার্দো, হিজাজি মেহের, নিশু কুমার, বোরহা হেরেরা (পিভি বিষ্ণু), অজয় ছেত্রী, সল ক্রেসপো, নন্ধা কুমার, ক্লেটন সিলভা (জেসিন টিকে), সিভেরিও টোরো (শৌভিক চক্রবর্তী)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.co

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *