Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: একটা হতাশা এখনও কাজ করছে মোহনবাগান কোচ, ফুটবলারদের মধ্যে। মুম্বই ম্যাচের রেশ বেশ ভালমতই প্রকট। কোচের মুখেও বার বার শোনা গেল হতাশার কথা। কিন্তু সব হতাশাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াই যে ফুটবল সেটা বলতে ভুললেন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। মুম্বইয়ের মাঠ থেকে এই আইএসএল মরসুমের প্রথম হারের মুখোমুখি হয়েছে দল। সঙ্গে বিতর্কীত ম্যাচের সাক্ষী থাকতে হয়েছে গোটা দলকে। তিনটি লাল কার্ড নিয়ে শহরে ফিরেছে দল। তার পর মাঝ খানে একদিনের সময়। যার মধ্যে নতুন করে দলকে গুছিয়ে নেওয়ার যে সময় পাবেন না তা খুব ভাল করেই জানেন হুয়ান ফেরান্দো। তাই দলের জন্য বার্তা “আগে, পিছনে কিছু না ভেবে নিজেদের সেরাটা দাও।”

এক ম্যাচে এক সঙ্গে এত কার্ড কোচ হুয়ান ফেরান্দোও দেখেননি। আইএসএল-এর ইতিহাসে তো অবশ্যই বিরল ঘটনা। সঙ্গে প্রশ্ন উঠছে রেফারিং নিয়েও। যদিও কোচ জানিয়ে দিলেন, যার উপর তাঁর নিয়ন্ত্রণ নেই তা নিয়ে ভাবতে নারাজ তিনি। তিনি বলেন, “ছেলেদের বলব লাল কার্ড, হলুদ কার্ডের কথা না ভেবে অলআউট ঝাঁপাতে। কারণ রেফারিং বা প্রতিপক্ষ দলের উপর আমার নিয়ন্ত্রণ নেই। তা নিয়ে আমি ভেবে কিছু করতে পারব না। আমি আমার দল নিয়ে ভাবছি।”

একই বক্তব্য এদিন কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসা ফুটবলার কিয়ান নাসিরির। তিনি বলছেন, “মুম্বই ম্যাচে আমাদের হারের মুখ দেখতে হয়েছে। টানা না হারার রেকর্ড ভেঙে গিয়েছে। তবে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। আমাদের আলাদা করে মোটিভেশনেরও দরকার নেই। আমরা তৈরি পরের ম্যাচের জন্য।”

কোচ অবশ্য বলছেন, “যাই হোক না কেন মুম্বই ম্যাচে যেটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না। বাকিটা আমাদের হাতে নেই। তবে যারা রয়েছেন তাদের দিয়েই দল সাজাতে হবে। গোয়া এফসি ভাল দল। সহজ হবে না। তবে আমরা সব ম্যাচেই জেতার লক্ষ্যে মাঠে নামি এবারও সেটাই করব।” রক্ষণ নিয়েও আশাবাদী কোচ। রক্ষণের দুই স্তম্ভকে এই ম্যাচে পাবে না দল। তবে তার পরিবর্তে যারা রযেছেন তাঁদের নিয়েই নতুন করে রক্ষণ সাজাবেন তিনি। মনে করিয়ে দিলেন সুমিত রাাঠিদের মতো প্লেযাররা রয়েছে যাঁরা কিন্তু পরীক্ষিত।

এত ভাল বা মন্দের মধ্যেই চোট নিয়ে খচখচানিটা থেকেই গিযেছে মোহনবাগান শিবিরে। আনোয়ার আলি, সাহাল। আব্দুল সামাদের মতো দলের নিয়মিত ফুটবলাররা চোটের জন্য বাইরে। তাঁরা কবে দলে ফিরতে পারবেন তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই কোচ ফেরান্দোর কাছে। তবে এই চোট-আঘাত যে ফিটনেস সমস্যার জন্য হচ্ছে না তাও পরিষ্কার করে দিলেন তিনি। খেলার মধ্যের ট্যাকলকে এর জন্য দায়ী করলেন কোচ।

একে তো তিনটে লাল কার্ড, তার উপর চোট, সব মিলে রীতিমতো সমস্যায় মোহনবাগান শিবির। তবে অপরাজিতর তকমা হাতছাড়া হলেও গোয়া ম্যাচ জিতে ঘরের মাঠেই লিগ টেবলের এক নম্বর জায়গা ফিরে পাওয়া আশাই বাড়তি লড়াইয়ের জন্য মোটিভেশন টিম মোহনবাগানের। যদিও কিয়ান নাসিরি বলছেন, “ লিগ টেবলে এক নম্বরে জায়গা পাওয়া তো বটেই তবে তার আগে আমাদের সব ম্যাচেই যেটা লক্ষ্য সেটা হল জয়। আমরা অনুশীলন ম্যাচেও নিজেদের মধ্যে জয়ের জন্য সবটা দিয়ে লড়াই করি। এখানেও সেটা করব।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *