Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ব্রাজিলের মাটিতে ২০১৪ শেষবার বিশ্বকাপ জিতেছিল জার্মানি। ২০১৮য় রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ লিগের বাধা টপকাতে পারেনি তারা। বিশ্বকাপে নকআউট পর্বে শেষ ম্যাচ জিতেছিল জার্মানি ২০১৪ ফাইনালে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে। এবার কিন্তু সেই ব্যর্থতা মুছে ফেলে বিশ্বকাপ জিততে মরিয়া জার্মানি। আর সেই স্বপ্নে নিজে এমন বিভোর জার্মানির চিফ কোচ জুলিয়ান নাগেলসম্যান, তেমনই ফুটবলারদের উজ্জীবিত করছেন সাফল্য পেতে। তাঁর জোরালো বক্তব্য, আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মাঠে সেরা দিয়ে জার্মানি বিশ্বকাপ জিততে তৈরি।

নাগেলসম্যান জানেন, তাঁর দলে অতীতের মতো বর্তমান জার্মানি দলে বড় নাম বা ফেবারিট স্পেন, ফ্রান্স, বা ইংল্যান্ডের মতো তারকা নেই। তাই নাগেলসম্যান জোর দিয়েছেন দলগত সংহতির ওপর। ২০২৩ সালে জার্মানির কোচের দায়িত্ব নেওয়ার পর তিনি নাম নয়, দল গড়েছেন বিভিন্ন পজিশনের প্রযোজনীয় ফুটবলারদের মাথায় রেখে। জার্মান ফুটবল অ্যাসোসিয়াশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘‌ আমি চেয়েছি দলটা একটা পরিবার হয়ে উঠুক। প্রত্যেকে দলে নিজের ভূমিকাটা যেন বোঝে। পরস্পরের মধ্যে বোঝাপড়াটাও যেন ঠিক থাকে। গত দু’‌তিন বছর ধরে একটা গ্রুপ হিসেবে কতটা উন্নতি করেছে দলটা সেটা বেশি জরুরি। কতটা নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তুলতে পেরেছে, সেটা খুব গুরুত্বপূর্ণ।’‌

আমেরিকায় ৭ সপ্তাহ কাটানোর লক্ষ্য নিয়ে জার্মানির কোচ জুলিয়ান তাঁর ক্রীড়াবিজ্ঞানের অভিজ্ঞতা কাজে লাগাবেন দলে সাফল্য আনতে। সবদিকে তাঁর নজর থাকছে। কে দ্রুত ঘরে ফিরে না গিয়ে নৈশভোজের টেবিলে বেশি সময় কাটাচ্ছে?‌ কোন ফুটবলার সতীর্থদের সঙ্গে খোলামেলা আলোচনায় ব্যস্ত থাকছে দলগত সংহতি বাড়াতে?‌ ইওরো ২০২৪য়ের পারফরমেন্সকে সামনে রেখেই ২০২৬ বিশ্বকাপে ভাল কিছু করতে চান জুলিয়ান। ওই টুর্নামেন্টে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে কোয়ার্টারফাইনালে লড়ে হেরে গিয়েছিল জার্মানি। সেই লড়াইটা এবার তুলে ধরতে চান তিনি। ইওরো কাপ থেকে ছিটকে যাওয়ার পরই জুলিয়ান নাগেলসম্যান জোর দিয়ে বলেছিলেন, তিনি ২০২৬ বিশ্বকাপ জিততে চান। তাঁর এই দলটার সেই ক্ষমতা আছে। তাঁর সেই বক্তব্যে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন।

এবার ২০২৬ বিশ্বকাপের লড়াইয়ে ময়দানে নামার আগে নাগেলসম্যনের প্রতিক্রিয়া,‘‌ ২০২৪ ইওরো কাপের সঙ্গে বর্তমান অবস্থা অনেকটাই আলাদা। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামব। তবে তার জন্য ভাল পারফরমেন্সের পাশাপাশি ভাগ্যের কিছুটা সহায়তা প্রয়োজন। প্রতিটি ফুটবলারের মধ্যে একটা আলাদা খিদে রয়েছে সাফল্য ছোঁয়ার জন্য।’‌

২০২৪য়ে টনি ক্রুজের মতো এবার ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য গোলকিপার ম্যানুয়েল নয়ার অবসর ভেঙে যোগ দিয়েছেন ২০২৬য়ের বিশ্বকাপের দলে। নয়ার ছাড়াও আন্তোনিও রুডিগার, পাসকাল গ্রস, লিওন গোরেৎজকার অন্তর্ভুক্তি ২০০২ য়ের পর সবচেয়ে বর্ষীয়ান দল হিসেবে সামনে আসতে চলেছে ২০২৬ বিশ্বকাপে। ২০০২ বিশ্বকাপে মাইকেল বালাক, গোলকিপার অলিভার কানের মতো বর্ষীয়ান ফুটবলারদের জোরে জার্মানি ফাইনালে পৌঁছেছিল। এবারও ক্রুজের পাশাপাশি বায়ার্ন মিডফিল্ডার আলেকজান্ডার পাভোলিচ, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রিটজ, কাই হাভার্তজের ওপর বেশি নির্ভর করছেন নাগেলসম্যান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *