Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ বাংলায় রেফারি কি কম পড়িয়াছে?‌ নাকি বিতর্ক এড়াতে কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগের শনিবাসরীয় কল্যানী ডার্বিতে ভিনরজ্যের রেফারির হাতে বাঁশি তুলে দিচ্ছে আইএফএ? যুক্তি হিসেবে আইএফএ তুলে ধরেছে, ডুরান্ড কাপের জন্য বাংলার রেফারি না পাওয়ার কারণেই নাকি ভিনরাজ্যের রেফারিকে ডার্বি ম্যাচ পরিচালনার দায়িত্ব দিতে হচ্ছে। অথচ‌ একইসঙ্গে কলকাতা রেফারিজ সংস্থার যাতে গোঁসা না হয়, তার জন্য ডার্বি ম্যাচে লাইনে সহকারী রেফারি ও চতুর্থ রেফারির ভূমিকায় থাকছেন বাংলার রেফারিরাই।

তবে রেফারি নিয়োগের ক্ষেত্রে আইএফএর এই পদক্ষেপের পিছনে যে কারণই থাক না কেন, ডার্বি আয়োজনের চুড়ান্ত শেষ পর্যায়ে এসে দুশ্চিন্তায় ঘুম উড়েছে ম্যাচের অন্যতম সংগঠক উত্তর ২৪ পরগণা জেলা ক্রীড়া সংস্থার সচিব নবাব ভট্টাচার্যের। বললেন, ‘‌ লিখতে পারেন কল্যানী মডেল ডার্বির সবচেয়ে বড় শত্রু এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া। পূর্বাভাস বলছে আগামী দু’‌দিন প্রবল বর্ষণ হবে কল্যানী ও তার আশেপাশের অঞ্চল জুড়ে। আর তা যদি হয়, তাহলে ডার্বির এই সাজানো গোছানো আয়োজন অনেকটাই মাঠে মারা যাবে। ভগবানকে ডাকছি, তা যেন না হয়।’‌

নবাব জানালেন, ‘‌ডার্বি আয়োজনের কাজ প্রায় সম্পূর্ণ। পুলিশ ও প্রশাসনের সক্রিয় সহযোগিতায়। শুক্রবার সন্ধে ৭টায় কল্যানীতে ফ্যানপার্কের উদ্বোধন। পুলিশ শুধুমাত্র জায়ান্ট স্ক্রীণ লাগানোর অনমতি দেয়নি। এছাড়া বাকি সব কিছুই থাকছে। খাবার স্টল, বিনোদনের ব্যবস্থা। সমর্থকদের নিরাপত্তা ও সাচ্ছন্দের দিকে কড়া নজর থাকছে। ৭ হাজার টিকিট বিক্রি করেছি আমরা। স্টেডিয়ামে দু’‌দলের সদস্য-‌সমর্থক মিলিয়ে ১০ হাজার দর্শক খেলা দেখার সুযোগ পাবেন। খেলার আগে গেটে স্ক্যানারের মাধ্যমে কল্যানী স্টেডিয়ামে প্রবেশের ব্যাপারটা যেন মসৃণ থাকে, সেটা বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। খেলা শেষে দ্রুত স্টেডিয়াম চত্বর খালি করার বিষয়টিও। কিন্তু এতসব আয়োজন পন্ড হতে পারে প্রবল বর্ষণের কারণে। এটাই ভাবাচ্ছে।’‌

মরশুমের প্রথম ডার্বি যাতে ভেস্তে না যায়, তার জন্য তাকিয়ে থাকতে বরুণদেবতার দিকে। একটাই প্রার্থণা এখন সকলের, কল্যানীর মাঠে দু’‌দলের সমর্থকদের গর্জন উঠুক, আকাশের বাঁধভাঙা বর্ষণ নয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *