প্রত্যাশামতোই শিল্ডের সূচী প্রকাশ করল আইএফএ। শিল্ড চলবে ৮-১৮ অক্টোবর। গত কয়েকমরশুম ধরে আইএসএল ও অন্যান্য ঘরোয়া-আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে শিল্ড আয়োজন করাটা দুরুহ কাজ হয়ে উঠেছিল আইএফএ সচিব অনির্বান দত্তর কাছে। বড় দল পাওয়া সম্ভব হচ্ছিল না। এবার সেতুলনায়...
আইএফএ শিল্ডে অংশগ্রহণ করবে না মোহনবাগান সুপার জায়ান্ট, এটা একপ্রকার বলেও দেওয়া যায়, তাদের ভাবভঙ্গি দেখে। তাদের শিল্ডে না অংশগ্রহণের রাস্তা আরও জোরালো হয়েছে ডায়মন্ড হারবার এফসি চিঠি দিয়ে শিল্ডে না খেলার অক্ষমতার কথা জানানোয়। আর এক প্রধান মহমেডান...
অবশেষে আইএফএর জয় হল। একইসঙ্গে স্বস্তি মিলল আইএফএ সচিব অনির্বান দত্তের। হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য চলতি বছরের ফেব্রুয়ারিতে হওয়া মামলার সবদিক খতিয়ে দেখে শুক্রবার গত মরশুমের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করেছেন , তাঁর...
কথায় কথায় ম্যাচ ওয়াকওভার দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের দল সাদার্ন সমিতি। তাও আবার বেছে বেছে বেশ কিছু ম্যাচে। এতো একধরনের ‘ম্যাচ ফিক্সিং’এর শামিল। এটা উদ্দেশ্যপ্রণোদিত কিনা, তা খোঁজার বা তদন্ত করার ভার রাজ্য ফুটবলের...
বাংলার তরুন গোলকিপার শেখ আরিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ২৪ বছর বয়সী এই গোলকিপার বর্তমানে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমানের ডাঙাপাড়ার গোদার বাসিন্দার আরিফের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার একঝাঁক প্রাক্তন ও বর্তমান ফুটবলার।
আপাতত ঝুলে থাকছে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কলকাতা ফুটবল লিগে দল না নামানোর বিষয় ঘিরে আইএফএর সিদ্ধান্ত। কলকাতা ফুটবল লিগে মেসারার্সের বিরুদ্ধে মাঠে দল নামায়নি সবুজ মেরুন ব্রিগেড। এতে মেসারার্স ওয়াকওভার পায়। তবে মোহনবাগানের বিরুদ্ধে আইএফএ এখনই কোনও পদক্ষেপ...
আগেই আইএফএকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারা বুধবারের কলকাতা ফুটবল লিগের মেসারার্স ম্যাচে মাঠে দল নামাবে না। সেটাই করল। মেসারার্স অবশ্য দল নামিয়েছিল নৈহাটি স্টেডিয়ামের মাঠে। টিম লিস্টও জমা করে। সেখানে মোহনবাগান দল না নামানোয়...
কলকাতা ফুটবল লিগের বাকি ম্যাচে মোহনবাগান এসজিকে আর খেলতে নাই দেখা যেতে পারে। বুধবার কলকাতা ফুটবল লিগে মেসারার্সের সঙ্গে ম্যাচ আছে বাগান বাহিনীর। কিন্তু তারা জানিয়ে দিয়েছে, সামনে ডুরান্ড কোয়ার্টারফাইনাল ম্যাচ থাকায়, মেসারার্স ম্যাচ খেলবে না। আইএফএও অনমনীয় ভাব...
বুদ্ধির তারিফ করতে হবে আইএফএ সচিব অনির্বান দত্তর। প্রকাশ্যে প্রচারমাধ্যমের সামনে নিজের আচরণ ও বক্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা করার পরদিনই আইএফএ সুরুচি কোচ রঞ্জন ভট্টাচার্যের দু’ম্যাচ নির্বাসনের শাস্তি প্রত্যাহার করে নিল। এতে সুরুচি সংঘের সচিব স্বরূপ বিশ্বাস, যিনি আবার আইএফএর...
দুঃখপ্রকাশ করেও রেহাই মিলল না সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্যের। তাঁকে শাস্তির মুখে পড়তে হল। কলকাতা ফুটবল লিগের সূচী নিয়ে ‘চক্রান্ত’এর অভিযোগ তুলে প্রচারমাধ্যমের সামনে সোচ্চার হয়েছিলেন সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য। তাঁর এই আচরণে আইএফএর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে,...
