Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ কলকাতা ফুটবল লিগের সূচী নিয়ে প্রচারমাধ্যমে আইএফএর ভূমিকা নিয়ে অবমাননাকর মন্তব্য করার জন্য সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য ও ক্লাবকে শোকজ করল রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা। শুক্রবার বিকেল সাড়ে ৪টেতে আইএফএ দপ্তরে লিখিত জবাবের মাধ্যমে এ হেন বক্তব্যের কারণ দর্শানোর জন্য ক্লাবের কোচ রঞ্জনকে সঙ্গে নিয়ে হাজির থাকতে বলা হয়েছে সুরুচি সংঘের প্রতিনিধি হিসেবে সচিব স্বরূপ বিশ্বাসকে। উল্লেখযোগ্য বিষয় হল, সুরুচি সংঘের সচিব স্বরূপ আইএফএর সহ সভাপতি পদে রয়েছেন।

সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য প্রচারমাধ্যমে লিগের সূচী নিয়ে তীব্র ভাষায় আইএফএর সমালোচনা করেন। তিনি সিকোয়েন্স মেনে ম্যাচ না দেওয়ার অভিযোগ এনেছেন। এটাকে একধরনের চক্রান্তও বলে উল্লেখ করেন। এমনকি সূচী তৈরি অদৃশ্য কোনও হাত রয়েছে, এমন সন্দেহ প্রকাশ করেন।

এর পরিপ্রেক্ষিতে আইএফএ রঞ্জন ও সুরুচি সংঘকে শোকজের পথে হাঁটল সংস্থার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায়। আইএফএর পক্ষে জানতে চাওয়া হয়েছে, কেন তাঁদের এই বক্তব্য ও আচরণের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না?‌ এই শোকজ নোটিশ প্রাপ্তির পর সুরুচি সংঘের কোচ ও সচিব স্বরূপ সদর্থক উত্তর দিতে না পারলে, বা শুক্রবার আইএফএতে হাজিরা না দিয়ে নিজের বক্তব্য পেশ না করলে, রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আইএফএ এব্যাপারে সুরুচি সংঘের সহযোগিতা প্রত্যাশা করে।‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *