Cart Total Items (0)

Cart

All Sports
সাফে ভারত-নেপাল

অলস্পোর্ট ডেস্ক: সাফে ভারত-নেপাল ফুটবল যুদ্ধের মাঝেই অন্য লড়াই দেখল ফ্য়ানরা। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর দ্বিতীয় ম্য়াচে খেলতে নেমেছিল ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে বধ করার পর ছিল আর এক প্রতিবেশি দেশ নেপালের পালা। ভারত যে ফর্মে রয়েছে, সেখান থেকে জয় প্রায় নিশ্চিত ধরেই নেওয়া হয়েছিল। ম্যাচ শেষ হয়েছে প্রত্যাশা পূরণ করেই। ২-০ গোলে নেপালকে হারিয়ে সাফের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন সুনীলরা। কিন্তু তার মধ্যেই দুই দেশের ফুটবলারদের অখেলোয়ারোচিত কর্মকাণ্ডের ছবি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

ম্যাচের ৬৪ মিনিটের ঘটনা। ভারতের রাহুল ভেকে ও নেপালের বিমল ঘরতি মাগর একটি বলে হেড করতে একসঙ্গে লাফান। কিন্তু দু’জনের ধাক্কাধাক্কি বাজেভাবে পড়ে যান রাহুল ভেকে। তিনি উঠেই পাল্টা আক্রমণ করেন নেপাল ফুটবলারকে। আর তার পরই উত্তপ্ত হয়ে ওঠে মাঠের ভিতরের পরিবেশ। দুই দলের প্লেয়াররা চলে আসেন এবং হাতাহাতিতে জরিয়ে পড়েন।

ভারতের প্রথম ম্যাচেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। সেখানে ভারত-পাকিস্তানের প্লেয়াররা বচসায় জরিয়েছিলেন। তবে নেপালের বিরুদ্ধেও যে একই দৃশ্য দেখা যাবে তা ভাবা যায়নি। যদিও খুব বেশি দূর গড়ায়নি ভারত-নেপাল ফুটবলারদের হাতাহাতি। এদিকে, গত ম্যাচে লালকার্ড দেখার কারণে বেঞ্চে ছিলেন না ভারতের হেড কোচ ইগর স্টিমাচ। লিগের শেষ ম্যাচে অবশ্য বেঞ্চে ফিরবেন তিনি। শেষ ম্য়াচে ভারতকে খেলতে হবে কুয়েতের বিরুদ্ধে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *