Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল‌ মেসির মুকুটে নতুন পালক জুড়তে চলেছে। তবে সেই পালক জুড়তে চলেছে মেসির ক্লাব ইন্টার মিয়ামির সৌজন্যে। মিয়ামির ক্লাব কর্তৃপক্ষ মেসিকে বিশেষভাবে সম্মানিত করতে চলেছেন, ফুটবলের রাজপুত্রের নামে ক্লাবের নতুন নু স্টেডিয়ামের একাংশ বিশ্ববাসীর কাছে তুলে ধরে। ৪ এপ্রিল অস্টিন এফসির বিরুদ্ধে মেজর লিগ সকারের ম্যাচ খেলার দিন ইন্টার মিয়ামি নতুন স্টেডিয়ামের উদ্বোধনের সময় মেসির নামে স্ট্যান্ডের প্রকাশ ঘটিয়ে।

ইন্টার মিয়ামির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,‌ ‘‌ক্লাব দলের কিংবদন্তী ১০ নম্বর জার্সির ফুটবলার ও অধিনায়ক লিও মেসির নামে স্টেডিয়ামের একাংশ স্ট্যান্ড উপহার দিতে পেরে গর্বিত। ঐতিহ্যের কথা ভাবলে বলতে হয়, এই ধরনের সম্মান জানানো হয় অতীতের তারকাদের অবদানের কথা স্মরণ রেখে। তাঁদের প্রতি আবেগে, ভালবাসায়। কিন্তু মেসির ব্যাপারটা সেদিক থেকে একবারেই আলাদা। এই সম্মান বর্তমানকে ঘিরে। এমন একজন যিনি ফুটবলকে সমৃদ্ধ করেছেন। ইন্টার মিয়ামিকে গর্বিত করেছেন আকাশচুম্বি সাফল্য এনে দিয়ে। মেসি যখনই মাঠে নামেন, তখনই সেই অনুভূতিটা হয়। কোনও একজনকে স্বীকৃতি দেওয়ার অর্থ, তাঁর খেলোয়াড় জীবনের শেষ নয়, বরং আরও এগিয়ে চলার প্রেরণা জোগানো। মেসির জন্য সেই শুভেচ্ছায় জড়িয়ে থাকছে এই উপহারে।’‌

মেসির নামে নতুন স্টেডিয়ামের লোয়ার লেভেলের ১১৭-‌১২১ ও ওপরের লেভেলের ২১৭-‌২২৩ সেকশনটা শোভা পাবে ৪ এপ্রিল থেকে। ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগদানের পর থেকে মেসি ক্লাবকে ট্রফিতে ভরিয়ে দিয়েছেন। সেই মরশুমে বর্ধিত লিগস কাপ ট্রফি ছাড়াও ২০২৪ সাপোর্টার্স শিল্ড ও ২০২৫য়ে এমএলএস কাপ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মেসি নেতৃত্ব দিয়ে। এবং ২০২৫য়ে একমরশুমে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে ইন্টার মিয়ামিকে চ্যাম্পিয়ন করার রেকর্ড গড়েন। এছাড়া ২০২৪ ও ২৫ মরশুমে পরপর দু’‌বছর টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান ফুটবলারের পুরস্কারও জেতেন মেসি।

মেসির নামে নতুন স্ট্যান্ড উদ্বোধনের দিন ওই অংশে বসা সমর্থকদের যেমন একটা বিশেষ মুহূর্তের ও অনুভূতির অভিজ্ঞতা হবে, তেমন পাবেন বিশেষ উপহার, যা সারাজীবন তাঁরা মনে রাখবেন। জানিয়েছেন ইন্টার মিয়ামির ক্লাব কর্তারা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *