Cart Total Items (0)

Cart

All Sports
লিওনেল মেসি

অলস্পোর্ট ডেস্ক: এমনি এমনি তাঁকে ফুটবলের ভগবান বলা হয় না। একটা তলানিতে থাকাদলের মধ্যে জয়ের ধারা বইয়ে দিতে তিনিই পারেন। তিনি লিওনেল মেসি । এই মুহূর্তে দেশেরে হয়ে খেলছেন তিনি। তার মধ্যেই চলছে মেজর লিগ সকার। মেসির না থাকা কিন্তু জয় আটকে দিতে পারেনি ইন্টার মিয়ামির। তাঁর অনুপস্থিতি যেন আরও বেশি চাগিয়ে দিয়েছিল দলকে। ইন্টার মিয়ামি শনিবার স্পোর্টিং কানসাস সিটির বিরুদ্ধে ৩-২ গোলে জয়ের সঙ্গেই মেজর লিগ সকারের প্লে অফ পজিশনের ছয় পয়েন্টে পৌঁছে গিয়েছে।। আন্তর্জাতিক দায়িত্বে থাকা আট জন ইন্টার মিয়ামি খেলোয়াড়ের মধ্যে মেসি ছিলেন একজন, কিন্তু জেরার্ডো “টাটা” মার্টিনোর দল তাদের শক্তি প্রমান করে দিয়েছে।

তারা ১২ ম্যাচে সমস্ত প্রতিযোগিতা মিলে তাদের অপরাজিত দৌঁড় অব্যহত রেখেছে। মায়ামি তাদের প্রাক-মেসি অবস্থান থেকে ইস্টার্ন কনফারেন্সের নীচ থেকে শীর্ষ ন’য়ে ওঠার জন্য লড়াই করছে, তারা জানে তাদের ভুলের কোনও জায়গাই নেই।

প্রথমে অবশ্য এগিয়ে গিয়েছিল কানসাস সিটি। ২৫ মিনিটে লিওনার্দো ক্যাম্পানা পেনাল্টির মাধ্যমে মায়ামিকে সমসায় ফেরান। মেসির বিপরীতে, ক্যাম্পানাকে এই সপ্তাহের দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ডাকা হয়নি এবং হাফ টাইমে ডি অ্যান্ড্রে ইয়েডলিনের ক্রস থেকে দুর্দান্ত হেডারে হোম সাইডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেওয়ার দায়িত্বও নেন তিনি।

বিরতির পর জর্ডি আলবার ক্রস থেকে মাপা টাচ গোলমুখি তাঁর শট তাঁকে হ্যাটট্রিকের কাছাকাছি নিয়ে গিয়েছিল কিন্তু এবার মেলিয়া দারুণ সেভ দিয়ে ক্যাম্পানার সেই লক্ষ্যে জল ঢেলে দেন। এর পর একাধিকবা গোলের সুযোগ তৈরি হয়।

ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে, স্পোর্টিং অ্যালান পুলিডোর মরসুমের ১৩তম এমএলএস গোলের সঙ্গে দলকে ব্যবধান কমান। তখন বেশ খানিকটা চাপে পড়ে যায় মিয়ামি। সমর্থকদের মধ্যেও একটা চাপা উত্তেজনা দেখা যায়। যার মধ্যে সাত মিনিটের স্টপেজ টাইম ছিল যখন মিয়ামিকে রীতিমতো ক্লান্ত দেখাচ্ছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *