Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভূমিকা নিয়ে সমালোচনায় সরব উয়েফা সহ অনেক ফুটবল সংস্থা। তারা ইফান্তিনোর অপসারণের দাবি তুলেছে। তাতে একটা সময় মনে হচ্ছিল, ইনফান্তিনোকে সরতে হবে। নইলে আগামী ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিনিধি দেবে তার বিরোধীরা নতুন সভাপতি পেতে। কিন্তু আগের সেই গরমাগরম পরিস্থিতি বদলে গেছে। ইনফান্তিনোর পালে হাওয়া আবার ফেরত এসেছে। এটা বলাই যায়, ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি পদে কল্যান চৌবের আসন যখন টলমল, নিজের পদ কল্যান ধরে রাখতে পারবেন কিনা, তাই নিয়ে যেখানে সন্দেহ আছে, তখন ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচন নিয়ে কোন সংশয় নেই। এমনই বোঝা যাচ্ছে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী।

জাতীয় ক্রীড়ানীতি মেনে ভারতীয় ফুটবল ফেডারেশনে সভাপতি সহ কার্যকরী কমিটির বিভিন্ন পদে নির্বাচন সারার দিন ধার্য হয়েছে চলতি বছরের ২০ ডিসেম্বরের মধ্যে। এমনিতে সেপ্টেম্বরে কল্যান ও তাঁর কমিটির মেয়াদকাল শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ফিফার বিশেষ অনুমতি ও কেন্দ্রীয় সরকারের জাতীয় ক্রীড়ানীতি লাগু না হওয়ায় কল্যান ডিসেম্বর পর্যন্ত থাকার সুযোগ পেয়েছেন। তবে ডিসেম্বর ২০ তারিখের মধ্যে তাঁকে নির্বাচন করতেই হবে। গতবার নির্বাচনে কল্যানের জয় কেকওয়াক হলেও, এবার সেটা হবে না। বরং তাঁর পুনরায় সভাপতি পদে নির্বাচিত হওয়া নিয়ে প্রবল সংশয় আছে। নতুন সভাপতি পদে প্রফুল প্যাটের নাম শোনা যাচ্ছে। তবে প্রফুল যদি নিজে ফেডারেশনের দায়িত্ব নিতে না চান, বা তাঁর ওপর অন্য কোনওভাবে রাজনৈতিক চাপ আসে, আর কল্যানকে যদি বর্তমান রাজ্য ও কেন্দ্রে থাকা সরকার ব্যাক করে, তাহলে কল্যান থেকে যেতে পারেন। তবে জোর জল্পনা, ফেডারেশনের গদি কল্যান হারাতে পারেন বলেই, তিনি এখন আইএফএর প্রশাসনিক ক্ষমতা নিজের দখলে নিতে চাইছেন, তাঁর পছন্দের প্রার্থীকে জিতিয়ে। তবে সেই কাজে তিনি সফল হবেন এমন সম্ভাবনা কম। যেটুকু খবর, তাতে বর্তমান সচিব পদে থাকা অনির্বান দত্ত সভাপতি হয়ে যাবেন, কারণ সভাপতির ক্ষমতাই সবচয়ে বেশি থাকবে, যিনি নতুন সচবি হবেন, তাঁর নয়।

শেষপর্যন্ত বর্তমান সচিব অনির্বান দত্তকে সরিয়ে কল্যান আইএফএর দখল নিতে পারলেন কিনা, তার জন্য ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তীব্র সমালোচনার ঝড় সামলে ২০২৭ মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনের হার্ডলস যে ইনফান্তিনো পার করে ফেলবেন, সেটা স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ আরও একটা টার্মের জন্য ফিফা সভাপতি থাকছেন ইনফান্তিনো। যাঁর সঙ্গে আবার প্রাক্তন ভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলের সুসম্পর্ক ছিল।

ফিফা ২০২৬ বিশ্বকাপের পর ইনফান্তিনো বেশ চাপে ছিলেন। তাঁর ব্যাপারে বিশ্বকাপের শেয়ার প্রাইভেট ইনভেস্টারকে বেচে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠায়। যাঁকে ইনফান্তিনো শেয়ার বেচছিলেন, তিনি আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মীয়। এটা জানার পরই বিশ্বের বিভিন্ন ফুটবলস সংস্থার প্রধান, বিশেষ করে উয়েফা জোরালো আক্রমণ শানায় ইনফান্তিনোর দিকে। তবে সেই ঝড় সামলে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচন নিশ্চিত করে ফেলেছেন ইনফান্তিনো। কারণ তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রার্থী নেই।

আগামী বছর ১৮ মার্চ ৭৭তম ফিফা কংগ্রেসের আসর বসবে মরক্কোর রাবাত শহরের কাছে। ইনফান্তিনো আগেই জানিয়েছেন, তিনি আরও চার বছরের জন্য ফিফা সভাপতি পদে কাজ চালিয়ে যেতে চান। ২০১৬ সালে আইনি সমস্যায় মিশেল প্লাতিনি জড়িয়ে যাওয়ার সুযোগে ইনফান্তিনো ফিফা সভাপতি পদে আসীন হন। উয়েফা তাঁর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা বললেও, এখনও পর্যন্ত জুতসই কাউকে খুঁজে পায়নি তারা। ‌

ইনফান্তিনোর সম্ভাব্য বিরোধী প্রার্থী ভিক্টর মনটাগলিয়ানির লড়ার কথা থাকলেও তিনি দাঁড়াচ্ছেন না। কানাডিয়ান এই প্রার্থী উত্তর আমেরিকা ফুটবল অ্যাসোসিয়েশনের(‌কনকাকাফ)‌ শীর্ষ পদের জন্য লড়বেন বলেই জানা গেছে। আরও একটি নাম শোনা যাচ্ছিল ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে। সুইস ইন্টারন্যাশানাল ফুটবলার রামন ভেগা। তিনি জানিয়েছিলেন, ফিফা সভাপতি পদে লড়তে আগ্রহী। কিন্তু তাঁকে জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন না কেউ। অতএব ইনফান্তিনোর একপ্রকার ফিফা সভাপতি পদে থাকা নিশ্চিত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...