অলস্পোর্ট ডেস্ক: কলকাতা ডার্বি-র দু’দিন আগে থেকে দুই ক্লাবের বাইরে টিকিটের জন্য যে হাহাকার দেখা দিয়েছিল তার সিকিভাগ প্রভাবও দেখা গেল না শনিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। এমন দৃশ্য সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। তবে অনেকেই মনে করছেন টিকিট বিক্রি কম হওয়ায় সমর্থকদের বেশিরভাগই মাঠে পৌঁছতে পারেননি। যার ফলেই ডার্বির গ্যালারিতেও হাহাকার। সব ডার্বির কয়েক ঘণ্টা আগে থেকে যুবভারতীর এন্ট্রি গেটগুলোর রঙ যেভাবে সবুজ-মেরুন আর লাল-হলুদের দখলে চলে যায় সেই দৃশ্যও এদিন কার্যত উধাও। তাও কিছু মোহনবাগান সমর্থককে দেখা গেল দলের নামে স্লোগান দিতে দিতে এগিয়ে যেতে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেই দৃশ্যও উধাও।
সাম্প্রতিক ইতিহাস দেখলে অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগান। পর পর আটটি ম্যাচ জিতে নিয়েছে এই মরসুমে। ডার্বি জিতে ন’নম্বর জয় নিয়েই ডুরান্ডের পরের পর্বে যেতে চাইবে মোহনবাগান। ইস্টবেঙ্গলে চাপা উত্তেজনা। ফল তেমন ভাল নয়। ডুরান্ডের প্রথম ম্যাচে আটকে যেতে হয়েছে বাংলাদেশ আর্মির কাছে। বহুদিন ডার্বিও যেতেনি দল। তার মধ্যেই যাঁরা মাঠমুখি হয়েছেন তাঁরা এই আকালেও স্বপ্ন দেখছেন দলের সাফল্যের।
কথায় আছে ডার্বি অন্য উত্তেজনার গেম। তাই মাঠে নামার পর এই ৯০ মিনিট যে ভাল খেলবে সেই এদিনের সেরা। বিকেল সাড়ে চারটে পর্যন্ত দেখা গেল যুবভারতীর গ্যালারি তখনও খা খা করছে। ইতস্তত বিক্ষিপ্ত সমর্থকরা দুই দলের গ্যালারিতে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। ইস্টবেঙ্গল গ্যালারিতে উড়ছে লাল-হলুদ পতাকা। কেউ এসেছে খড়গপুর থেকে কেউ আবার নৈহাটি। কারও ব্যানারে জ্বলজ্বল করছে বনগাও তো কাও সোনারপুর। অন্যদিকে মোহনবাগানের গ্যলারি থেকে সবুজ-মেরুন পতাকায় দেখা মিলল পূর্ব-পশ্চিম মেদিনীপুর থেকে আন্দুল, হাওড়া থেকে দেউলপুর।
ততক্ষণে মাঠে নেমে গা ঘামাতে নেমে পড়েছেন দুই দলের ফুটবলাররা। আর তাঁদের দেখেই প্রায় ফাঁকা গ্যালারিতেও হুঙ্কার উঠল দুই দলের সমর্থকদের মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে গ্যালারি কিছুটা ভরল ঠিকই কিন্তু মন ভড়ল কি? সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে ঘুরল আফসোসের পোস্ট। টিকিট না পাওয়ার আফসোস। অনেকেই ফেঁটে পড়লেন ডুরান্ড কমিটির টিকিট বন্টন নিয়ে। এই কারণেই গ্যালারি ভড়ল না ম্যাচ শুরুর কয়েক মিনিট আগে পর্যন্তও। অনেকের পোস্টেই আফসোস দেখা গেল, ডার্বি স্টেডিয়ামে বসে না দেখতে পারার। তাই তাঁদের অপেক্ষা কলকাতা লিগের।
প্রশ্ন একটাই ঘুর স্টেডিয়ামের আনাচ-কানাচ, ‘‘কোথায় গেল ডার্বির টিকিট? কাঁরা পেলেন সেই টিকিট?’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
