Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আইএফএর এক অভিনব উদ্যোগ। শ্রাচী স্পোর্টস ও জি স্পোর্টসের হাত ধরে। বেঙ্গল সুপার লিগ। এই নতুন ধরনের ফুটবল প্রতিযোগিতা শুরু হতে চলেছে চলতি বছরের অক্টোবরে, পুজোর পরে। তার আগে মঙ্গলবার এক অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বেঙ্গল সুপার লিগ চালুর কথা জানানোর মাঝে পুজোর অনেক আগেই টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ে গেল লোগো উন্মোচনের মধ্য দিয়ে।

‘‌সারা বাংলার সেরা ফুটবল’‌ এই স্লোগান সামনে রেখে এই জেলা লিগের পথ চলা শুরু হতে চালেছে কলকাতা তথা বাংলার ফুটবলের মান ও গরিমা বাড়াতে। এটা কলকাতা ফুটবল লিগের কোনও প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা নয়, বরং ফুটবলকে গোটা বাংলায় আরও বেশি করে ছড়িয়ে দেওয়া ও জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে এই আত্মপ্রকাশ ঘটেছে। জেলা লিগ হলেও এতে পেশাদারিত্বের ছোঁয়া থাকছে বেশি করে। ফুটবল প্রতিভা তুলে আনার মঞ্চ হিসেবেই এটাকে দেখা হচ্ছে। শ্রাচী স্পোর্টসের সহযোগিতায় জেলা স্তরের ফ্র‌্যাঞ্চাইজি লিগে অংশগ্রহনকারী দলগুলির অখ্যাত ফুটবলারদের নিজেদের মেলে ধরার দারুন সুযোগ এটা। জি বাংলা সিনেমার মাধ্যমে ফুটবলারদের স্কিল শুধু সারা বাংলায় নয়, সারা ভারতের ফুটবলপ্রেমী, স্পটার, সিলেক্টার, এমনকি এজেন্টদের নজর কাড়বে।’‌ বেঙ্গল সুপার লিগ নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত।

আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত ও সচিব অনির্বান দত্তর হাত থেকে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টের ভার, ব্যাটন হস্তান্তরের মাধ্যমে নেওয়ার পর শ্রাচী স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি, চেয়ারপার্সন তমাল ঘোষাল ও জি টিভির অন্যতম কর্তা সম্রাট ঘোষ জানান, ৪টি জেলার মাঠে ৮টি দল নিয়ে এই বেঙ্গল সুপার লিগ হবে। ৮টি দলের প্রতিটিতে ২৫ জন করে ফুটবলার অংশ নেবেন ৬১ ম্যাচে। দলগুলি ৩ জন করে বিদেশি ফুটবলার খেলাতে পারবে। আর যে জেলার দল অংশ নেবে, সেই জেলার ফুটবলারের একটা নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া অক্টোবর-‌নভেম্বরে সম্ভাব্য শুরু এই প্রতিযোগিতায় প্রথম বছরে প্লেয়ার ড্রাফট পদ্ধতিতে ফুটবল নিয়ে দল গঠনের কথা ভাবা হয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *