অলস্পোর্ট ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন, লিওনেল মেসি ইন্টার মিয়ামির হয়ে আবারও গোল করলেন। তাঁর নতুন ক্লাবের হয়ে ষষ্ঠ ম্যাচে এই নিয়ে ন’টি গোল করে ফেললেন মেসি। লিগ কাপ-এর শুরু থেকেই অসাধারণ ফর্মে থাকা মেসি তাঁর চেনা লং ডিস্ট্যান্স শটে গোল করে তাক লাগিয়ে দিলেন তাঁর নতুন ক্লাবকে। ইন্টার মিয়ামি মঙ্গলবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ৪-১ গোলে জিতে লিগ কাপের ফাইনালে পৌঁছে গেল।
মেসি এই গোলের সঙ্গেই ছয় ম্যাচে ন‘টি গোল করে ফেললেন। ইন্টার মিয়ামির হয়ে অন্য তিনটি গোল করেন ভেনেজুয়েলার আন্তর্জাতিক জোসেফ মার্টিনেজ, মেসির প্রাক্তন বার্সেলোনার সতীর্থ জোর্দি আলবা এবং পরিবর্ত হিসেবে নামা ডেভিড রুইজ। ফিলাডেলফিয়ার হয়ে একমাত্র গোলদাতা ছিলেন আলেজান্দ্রো বেদোয়া। ম্যাচের দ্বিতীয় গোলটিই আসে মেসির পা থেকে প্রায় ৩০ গজ দূর থেকে উড়ে আসা শটে।
কিক-অফের মাত্র তিন মিনিটের মাথায় মায়ামি গোল করে এগিয়ে যাওয়ায় হোম টিম কিছুটা সমস্যায় পড়ে যায়। ইউক্রেনীয় ডিফেন্ডার সের্জেই ক্রিভটসভের একটি লং বল ইউক্রেনের ব্যাক লাইনে কাঁপুনি ধরিয়ে দেয় এবং ফিলাডেলফিয়ার গোলরক্ষক আন্দ্রে ব্লেকের ডাইভিংকে কাটিয়ে পাশ দিয়ে মার্টিনেজের শট গোলে ঢুকে যায়।
পাঁচ মিনিট পরই ফিলাডেলফিয়া সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয় তারা। যদিও ইউনিয়ন মাঠ জুড়ে খেলছিল এবং বলের উপর দখলও রেখেছিল। তবে মায়ামিই হাফ টাইমে আবার এগিয়ে যায়। এর পরই ২০ মিনিটের মাথায় মার্টিনেজ অসাধারণ পাস বাড়িয়েছিলেন মেসিকে লক্ষ্য করে। বল ধরে দু’স্টেপ এগিয়েই গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন তিনি। যার নাগাল পাননি প্রতিপক্ষ গোলরক্ষক।
প্রথমার্ধের শেষে অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়ান আলবা। ইন্টার মিয়ামির হয়ে এটি তাঁর প্রথম গোল। ফিনল্যান্ডের আন্তর্জাতিক রবার্ট টেলর মিডফিল্ডে বল ধরে রেখেছিলেন এবং ওভারল্যাপিংয়ে জোর্দি আলবাকে মাপা শট এগিয়ে দেন নিশ্চিত গোলের। ভুল করেননি আলবা।
প্রাক্তন বার্সেলোনা তারকা নিয়ন্ত্রিত এবং একটি ক্লিনিকাল ফিনিশের সঙ্গে বিরতিতে মিয়ামিকে ৩-০ গোলে এগিয়ে রাখেন। জ্যাকব গ্লেসনেসের শট ৬৬ মিনিটে বারের উপর বেরিয়ে যায়।
বেদোয়া ৭৩ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে ব্যবধান কমান। কর্নার থেকে সুইপ করেছিলেন তিনি। ৮৪ মিনিটে ইন্টারের হয়ে শেষ কাজটি করে যান রুইজ। এই জয়ের সঙ্গেই লিগ কাপের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মিয়ামি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
