Cart Total Items (0)

Cart

All Sports
লিওনেল মেসি

অলস্পোর্ট ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বের ম্যাচে লিওনেল মেসির দুটি দুর্দান্ত গোলে আর্জেন্টিনা হারাল পেরুকে। একইদিনে আরও একটি চিত্র ধরা পড়ে, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার হাঁটুতে চোট পেয়ে কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন। মঙ্গলবার বাছাইপর্বের দুটি ম্যাচ ছিল। যেখানে ২-০ গোলে পেরুকে হারিয়ে যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা, সেখানে ব্রাজিল উরুগুয়ের কাছে ০-২ গোলে হার মানল।

মঙ্গলবার আর্জেন্টিনার হয়ে ইন্টার মিয়ামি স্টার জোড়া গোল করেন। প্রথম গোলটি আসে ৩২ মিনিটে। দ্বিতীয়টি ৪২ মিনিটে। হ্যাটট্রিকও হয়ে যেত মেসির কিন্তু দ্বিতীয়ার্ধে তাঁর গোলটি অফসাইড হয়ে যায়। বর্তমানে তাঁর আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়ায় ১০৬টি। লিওর এই জোড়া গোলের সঙ্গেই দক্ষিণ আমেরিকার বাছাই টেবিলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উরুগুয়ে, ব্রাজিল এবং ভেনেজুয়েলার থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে, তাদের সবার স্কোর ৭।

৩৬ বছর বয়সী মেসির এই কৃতিত্ব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২০২৬-এর বিশ্বকাপেও দৃঢ়ভাবে এগিয়ে দেয়। ৪৮টি দলের মধ্যে খেলা হবে বিশ্বকাপ। বাছাইপর্বে দক্ষিণ আমেরিকার ১০ দলের মধ্যে শীর্ষ ছয়টি দল ফাইনাল পর্ব খেলবে। বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা দেশেরা সহ-আয়োজক হবে।

একদিকে যেমন বাছাই পর্বে আর্জেন্টিনার জয় উদযাদন করা হচ্ছে, অন্যদিকে ব্রাজিল ভক্তদের মধ্যে হতাশার ছায়া। প্রথমত দল জিততে না পারার হতাশা, দ্বিতীয়ত, নেইমারের হাঁটুতে চোট। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক একমিনিট আগে চোট পান তিনি। দৌড়াতে গিয়ে আচমকা পা মচকে পড়ে যান তিনি, অসম্ভব ব্যথায় কাতরাতে থাকেন। শেষে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ফরোয়ার্ডকে।

নেইমারের অনুপস্থিতি দলকে আরও পরাজয়ের দিকে ঠেলে দেয়। উরুগুয়ের ডারউইন নুনেজ ৪২ মিনিটে প্রথম গোলের সূচনা করেন। এরপরে উরুগুয়ের হয়ে দ্বিতীয় গোলটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই লিভারপুল স্ট্রাইকার। ৭৭ মিনিটে নিকোলাস দে লা ক্রুজকে পাস দেন তিনি, নিকোলাস ব্রাজিল গোলরক্ষক এডারসনকে কাটিয়ে গোল করে ২-০ ব্যবধানে জয়ী করে দলকে। দীর্ঘ ২২ বছর পর উরুগুয়ের বিপক্ষে আবার হারের মুখ দেখল ব্রাজিল দল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *