Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সিনিয়র ফুটবল দলের প্রধান কোচ মানোলো মার্কেজ বুধবার ২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করে দিলেন, যারা জুনে ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য প্রশিক্ষণ শিবির ১৮ মে কলকাতায় একত্রিত হবে।

ভারত এএফসি এশিয়ান কাপ ২০২৭ ফাইনাল রাউন্ডের বাছাইপর্বের প্রস্তুতির সারছে এই মুহূর্তে, যেখানে তারা গ্রুপ সি-তে বাংলাদেশ, হংকং চিন এবং সিঙ্গাপুরের সঙ্গে এক গ্রুপে রয়েছে, বাছাইপর্বগুলি হোম-এন্ড-অ্যাওয়ে রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হবে।

ব্লু টাইগার্সের পরবর্তী বড় চ্যালেঞ্জ হংকং, চিনের বিরুদ্ধে, যেখানে তারা ১০ জুন কাউলুন সিটির কাই তাক স্পোর্টস পার্কের মাঠে নামবে। গ্রুপ সি-তে প্রথম দু’টি ম্যাচ, শিলংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে এবং সিঙ্গাপুরে হংকংয়ের মধ্যে, অমীমাংসিতভাবে শেষ হয়েছে, যার ফলে চারটি দলই এক পয়েন্ট করে পেয়েছে।

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে, ব্লু টাইগার্স কলকাতায় ১০ দিনের একটি প্রশিক্ষণ শিবির করবে, এরপর তারা ৪ জুন থাইল্যান্ডের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ব্যাংককে যাবে। এরপর দলটি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য হংকং যাবে।

কলকাতা শিবিরে ভারতের সম্ভাব্য ২৮ সদস্যের দল:

গোলরক্ষক: ঋত্বিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং চাহাল, অমরিন্দর সিং।

ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, কনশাম চিংলেনসানা সিং, আনোয়ার আলি, থাংজাম বরিস সিং, সন্দেশ ঝিংগান, আশিস রাই, শুভাশিষ বোস, মেহতাব সিং, টেকচাম অভিষেক সিং, নিখিল প্রভু।

মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, আয়ুশ দেব ছেত্রী, উদান্ত সিং কুমাম, লালেংমাউয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।

প্রধান কোচ: মানোলো মার্কেজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *