Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ইন্টার মিয়ামির এমএলএস খেতাব দখলে রাখার প্রচেষ্টা জোরালো ধাক্কা খেয়েছে এলএ কলোসিয়ামের মাঠে লস এঞ্জেলস এফসির কাছে প্রথম ম্যাচে ০-‌৩ গোলে হারায়। লিওনেল মেসি ও সন হিউং মিনের মধ্যে লড়াই দেখতে মাঠে হাজির ছিলেন ৭৫,৬৭৩ সমর্থক। এলএএফসির ফুটবলাররা মেসি ও তাঁর সতীর্থদের নড়চড়া করতে দেননি। হারটা মন থেকে মেনে নিতে পারেননি মেসি। ম্যাচের শেষে মেসিকে দেখা যায় উত্তেজিত ভাবে রেফারির দিতে এগিয়ে যেতে দেখা যায়। মেসির মনে হয়েছিল, রেফারি তাঁর ও সতীর্থ ফুটবলারদের প্রকি সুবিচার করেননি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। বারবার প্রতিপক্ষ বক্সে তাঁকে ফাউল করলেও রেফারি তা এড়িয়ে যান। মেসির মনে হয়েছে এটা ইচ্ছাকৃত। তাই তাঁর মধ্যে এই রণংদেহী মেজাজটা ধরা পড়েছিল।

রেফারির পেছন পেছন ধাওয়া করে তাঁদের সাজঘর পর্যন্ত যাওয়ার ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায় মেসিকে থামানোর চেষ্টা করছেন সতীর্থ সুয়ারেজ। মেসি রেফারির লকাররুম পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, এমনকি তাঁদের দরজায় গিয়ে নানা কটূক্তি করেছেন, এই অভিযোগ ওঠে জোরালোভাবে। তাতে মনে হয়েছিল ফুটবলারদের যেখান যাওয়ার নিয়ম নেই, সেই জায়গায় মেসি পৌঁছে যাওয়ায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে লিগ কমিটি। নির্বাসনের মুখে পড়তে পারেন।

কিন্তু পরে ভাল করে খোঁজ নিয়ে ভিডিও ক্লিপিংস দেখে লিগ কমিটি নিশ্চিত হয়েছে মেসি কোনও নিয়ম ভঙ্গ করেননি। তিনি ফুটবলারদের জন্য নির্দিষ্ট সীমানা অতিক্রম করেননি। এমএলএস ফুটবল লিগ কমিটি জানিয়েছে, লিগ পলিসির কোনও নিয়ম মেসি ভাঙেননি। মেসি যে অঞ্চল দিয়ে নিজের সাজঘরে ফিরে যান, তা একটা কমন প্যাসেজ। যার একটা দিক ভাগ হয়ে চলে যায় ফুটবলারদের সাজঘরের দিকে, অন্যদিকটা রেফারি, ম্যাচ কমিশনার , অন্যান্য কর্তাদের লকাররুমে।

প্রফেসনাল রেফারি অর্গানাইজেশনের ডিরেক্টার অফ কমিউনিকেশন ক্রিস রিভার্ট এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলে তাঁরা নিশ্চিত হয়েছেন, মেসি রেফারির লকাররুমে প্রবেশ করেননি। তাই এমএলএস শৃঙ্খলারক্ষাকারী কমিটিতে মেসির বিষয় নিয়ে আর কোনও আলোচনা বা তদন্ত হবে না।

ইন্টার মিয়ামির কোচ জেভিয়ার মাসচেরানো জানান, মেসি কোনও নিয়মবিরুদ্ধ আচরণ ম্যাচ শেষে করেননি। এমনকি দল ০-‌৩ গোলে হেরেছে বলে মেসি উত্তেজিত বা মারমুখী মেজাজে ছিলেন,এমন তিনি দেখেননি। বলেন, ‘‌আমি কিছুই দেখিনি। ম্যাচ শেষ হতে আমি সোজা ড্রেসিংরুমে চলে গিয়েছিলাম।’‌ মাসচেরানো এখন সব ভুলে ১ মার্চ অরল্যান্ডো সিটির বিরদ্ধে জয়ে ফিরতে ছক কষতে ব্যস্ত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *