Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ বলতে গেলে একপ্রকার কোনওরকম প্রস্তুতি ছাড়াই শনিবার যুবভারতীতে ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলের মুখোখুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। এতদিন ডার্বিতে মানসিকভাবে খানিকটা এগিয়ে থেকেই মোকাবিলা করতে নামত সবুজ মেরুন। কিন্তু এবার ছবিটা সম্পূর্ণ আলাদা। আইএসএল জিতে ইস্টবেঙ্গল হীনমন্যতাই শুধু ঝেড়ে ফেলেনি, তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। তারওপর লাল হলুদের দায়িত্বে এবার চ্যাম্পিয়ন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাই মোহনবাগান ব্রিগেডকে যে মরশুমের প্রথম ডার্বি ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলাই বাহুল্য।

এটা বিলক্ষণ বুঝছেন মোহনবাগানের নতুন কোচ প্যানাগয়টিস ডিমপেরিস। গত মরশুমে পাঞ্জাব এফসির কোচের ভূমিকায় নজর কাড়লেও সবুজ মেরুনে দায়িত্ব সামলানোটা যে সহজ নয়, এটা ভালই জানেন তিনি। চাপে থাকাটা অস্বাভাবিক নয়। আর সেই চাপটা আড়াল করতেই সম্ভবত ডার্বি ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে ডিমপেরিস জানালেন, ‘‌ ডার্বি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু আমি শুধু ডার্বির কথা ভেবে নিজের ঘুম নষ্ট করতে রাজি নই। আমি ১ নম্বর আর ৫ নম্বর টিমকে সমান চোখে দেখি। মোহনবাগান সমর্থকদের আবেগ ও প্রত্যাশা আমার জানা। তাই ম্যাচ জিততে যা যা করা দরকার, তা করব।’‌

ডার্বির জন্য কি দল আদৌ তৈরি। ডেজান ড্রাজিচ ছাড়া আপনার হাতে আর কোনও বিদেশে নেই খেলার মতো। আর এক বিদেশি আলবার্তো রডড্রিগেজ আসবেন শুক্রবার। তাঁর পক্ষে কি শনিবারের ডার্বিতে খেলা সম্ভব?‌ কতটা আশাবাদী ভারতীয় ফুটবলারদের নিয়ে?‌ প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কে কতটা জানা?‌ ডিমেপেরিসের প্রতিক্রিয়া, ‘‌ ডেজান সদ্য এসেছে। পুরো সময় খেলার মতো তৈরি একথা বলতে পারব না। আলবার্তো আগে এসে পৌঁছক, তারপর ওর অবস্থা বুঝে ম্যাচের আগে সিদ্ধান্ত নেব প্রথম একাদশ নিয়ে। মূল ভরসা ভারতীয় ফুটবলাররাই। আমার হাতে একঝাঁক ভাল ভারতীয় ফুটবলার আছে। তাঁদের নিয়ে বড় সাফল্য পাওয়ার আশা করা অণ্যায় নয়। আমার একটা দর্শন আছে। এটা মরশুমের প্রথম ম্যাচ, খুব কম প্রস্তুতিতে। তাই সব কিছু যে ঠিকঠাক হবে এমন নয়। তবে আমি অ্যাটাকিং ফুটবলের সঙ্গে পজেশনাল ফুটবলের সংমিশ্রণ ঘটিয়ে খেলাতে পছন্দ করি। অবশ্যই ডিফেন্স জমাট রেখে। ডার্বিতেও সেই দর্শনে খেলানোর চেষ্টা থাকবে। কিন্তু ফুটবলাররা এই অল্পসময়ের সেটা কতটা রপ্ত করতে পেরেছে, সেটা ম্যাচেই বোঝা যাবে। আর ইস্টবেঙ্গল সম্পর্কে ধারনা আছে। তার থেকেও বড় কথা, মোহনবাগানের বিরুদ্ধে প্রতিপক্ষ কোচ হিসেবে যেভাবে তৈরি হতাম, সেই মনোভাবটা ইস্টবেঙ্গলের ব্যাপারেও রাখছি।’‌

মোহনবাগানের নবাগত বিদেশি ফুটবলার সার্বিয়ান ডেজান জানালেন, তিনি শারীরিকভাবে পুরো ফিট না হলেও, ডার্বিতে সেরা দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি। বলেন, বাড়তি চাপ বোধ করছেন না ডার্বির আগে। বরং চাপ থাকা ভাল। নিজেকে মোটিভেট করা যায়। কলকাতা ডার্বির কথা জানেন। গোয়ায় থাকতে মোহনবাগানের আর্মান্দো সাদিকুর কাছ থেকে ডার্বির উন্মাদনার সম্পর্কে শুনেছেন। মুখিয়ে আছেন ডার্বিতে ভাল খেলতে। সবুজ মেরুন সমর্থকদের মরশুমে ডার্বিতে জয় এনে দিতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *