Cart Total Items (0)

Cart

All Sports
আর্মান্দো সাদিকু

অলস্পোর্ট ডেস্ক: চার ম্যাচের জন্য নির্বাসিত মোহনবাগানের আর্মান্দো সাদিকু। এআইএফএফ-এর শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।  যার ফলে তিনি আইএসএল ২০২৩-২৪-এর ফাইনাল খেলতে পারবেন না। এমনটা যে ঘটতে চলেছে তা আগাম ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন স্বয়ং সাদিকু। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছনোর পরই এই খবর দিয়ে দেন সাদিকু। তিনি অবশ্য বলেছিলেন, তিন ম্যাচ পর্যন্ত নির্বাসিত হতে পারেন তিনি। কিন্তু সেটা আরও একটা ম্যাচ যে বেড়ে যাবে তা তিনি ভাবেননি। যাইহোক তিনি খেলতে পারছেন না ফাইনাল।

আইএসএল ২০২৩-২৪-এর প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ওড়িশায় মোহনবাগানকে হারতে হয়েছিল। কলিঙ্গ স্টেডিয়ামে সেদিন ম্যাচ শুরুর তিনি মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। গোল করেছিলেন মনবীর সিং। কিন্তু ওড়িশা পর পর গোল করে ২-১ গোলে প্রথম লেগের ম্যাচ জিতে নেয়। যার ফলে ঘরের মাঠে মোহনবাগানের জন্য এই ম্যাচ ছিল মাস্ট উইন তাও দু’গোলের ব্যবধানে।

ওড়িশায় প্রথম লেগের ম্যাচেই জোড়া হলুদ কার্ড দেখে ৬৭  মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল আর্মান্দো সাদিকুকে। সেই ম্যাচেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ওড়িশার দেলগাডোকেও। শেষ পর্যন্ত ১০ জনে খেলেছিল দুই দল। এতদিনে সাদিকুর শাস্তি জানা গেল। চার ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে এই মরসুমে আইএসএল-এ দুটো ম্যাচেই তিনি বাদ পড়ছেন। সেমিফাইনালের দ্বিতীয় লেগ ও ফাইনাল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *