অলস্পোর্ট ডেস্ক: আইএসএল ২০২৩-২৪-এর প্রথম নকআউট ম্যাচই পৌঁছে গেল অতিরিক্ত সময়ে। নকআউটের প্রথম ম্যাচে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি ও কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচের দিকে যতটা তাকিয়ে ছিল ওড়িশা ও কেরালা ততটাই এই ম্যাচ ঘিরে আগ্রহ ছিল বাংলার। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। ম্যাচ শেষে মোহনবাগানের প্রতিপক্ষ ওড়িশা এফসি। ঘরের মাঠে কেরালাকে ২-১ গোলে হারিয়ে যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে পৌঁছল ওড়িশা।
এদিন কেরালাকে নামতে হয়েছিল তাদের সেরা স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে ছাড়াই। তাও প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্সই। তাঁকে দেখা গেল গ্যালারিতে। তাঁর অভাব অবশ্য শেষ পর্যন্ত টের পেল দল। যার ফল, প্রথমে এগিয়ে গিয়েও হারতে হল।
শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য ভাবেই। ১৩ মিনিটে মুর্তাদা ফলের হেড বাইরে যায়। ১৮ মিনিটে জহুর নিশ্চিত গোলের শট বাঁচিয়ে দেন গোয়া গোলকিপার। ২৭ মিনিটে অফসাইডের জন্য বাতিল হয় মুর্তাদা ফলের গোল। কেরালার প্রতিবাদের পরই গোল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া সেভ করেন কেরালা গোলকিপার। ৫৩ মিনিটে প্রথম গোল করেই ফেলেছিলেন আইমেন। প্রথমে অমরিন্দর বাঁচিয়ে দিলেও ফিরতি বল ক্রসবারে লেগে ফেরে। দু’মিনিটের মধ্যে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন ক্রেঞ্চ। তবে ৬৭ মিনিটে সেই ভুল শুধরে নেন তিনি। আইমেনের পাস ধরে বক্সের কোণা থেকে তাঁর জোড়াল শট বাঁচানোর সুযোগ পাননি অমরিন্দর।
গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে ওড়িশা। ৭২ মিনিটে রয় কৃষ্ণার শট বাঁচাতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন কেরালা গোলকিপার। পরিবর্ত হিসেবে নামেন করণজিৎ সিং। তার পরই গোলের সন্ধান পায় ওড়িশা। ৮৭ মিনিটে মরিসিওর গোলে সমতায় ফের ওড়িশা। মাঝ মাঠ থেকে বক্সের বাঁ দিকে রয় কৃষ্ণাকে লক্ষ্য করে বল রেখেছিলেন জহু। কিন্তু ততক্ষণে তাঁকে ঘিরে ফেলেছে কেরালা রক্ষণ। সেই সুযোগে বক্সের মধ্যে ফাঁকায় পৌঁছে যাওয়া মরিসিও-র উদ্দেশে বল ঠেলে দেন কৃষ্ণা। গোল করতে ভুল করেননি মরিসিও।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে। স্বাভাবিকভাবেই ম্যাচ পৌঁছে যায় অতিরিক্ত সময়ে। ১০৪ মিনিটে শেষ পর্যন্ত এগিয়ে যায় ওড়িশা এফসি। সেই জহুর সেন্টার থেকে রয় কৃষ্ণার ফাইনাল পাস ফিনিশ করেন ইসাক ভানলাল রুয়াতফেলা। তবে ওড়িশা গোলের নিচে এদিন অমরিন্দরের কৃতিত্বকে অস্বীকার করা যাবে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
