Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ একটা সময় পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লেস আনসেলোত্তি ফিটনেসের অভাবের কারণে নেইমারকে বিশ্বকাপের দলে রাখতে চাননি। তবে শেষপর্যন্ত নেইমারের ভাগ্যে শিকে ছিঁড়েছে। আনসেলোত্তির বিশ্বকাপের দলে নেইমার জায়গা পেয়েছেন। কিন্তু বিশ্বকাপে নিয়মিত খেলার সুযোগ নেইমার পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

কারণটা খুব পরিষ্কার। নেইমার এখনও পুরোপুরি চোট সারিয়ে উঠতে পারেননি। ফিটনেসের সমস্যায় ভুগেছেন। কাফ মাসলের চোটের জন্য তিন সপ্তাহ মাঠের বাইরে রয়েছেন। আর তাই শনিবার মিশরের বিরুদ্ধে বিশ্বকাপের আগে চুড়ান্ত প্রস্তুতির ম্যাচে ৩৪ বছর বয়সী স্যান্টোস ফরোয়ার্ড নেইমার নেই। তিনি দলের সঙ্গে ক্লিভেল্যান্ড যাচ্ছেন না। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, নেইমার কাফ মাসলের সমস্যা মেটাতে নিউ জার্সির ট্রেণিং বেস ক্যাম্পে রিহ্যাব সারবেন। নেইমারের জন্য বিশেষ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ও ফিজিকাল রিকভারি ট্রেণিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

এমনিতেই নেইমারকে বিশ্বকাপের দলে ডাকা নিয়ে ব্রাজিলের অন্দরমহলে বিতর্ক বেধেছে। বিশেষ করে চেলসি ফরোয়ার্ড জোয়াও পেড্রোর জায়গায় ব্রাজিলের জার্সিতে সর্বাধিক গোল করা নেইমারকে দলে নেওয়াটা অনেকেই মানতে পারছেন না। তবে যতই চোট সমস্যা থাক, নেইমারের ওপর পূর্ণ আস্থা রাখছেন জাতীয় দলের কোচ আনসেলোত্তি। তিনি জোরের সঙ্গে বলেছেন, ‘‌ যখন ২৬ জনের দলে নেইমারকে রেখেছিলাম, তখন ও ফিট ছিল। পরে নতুন করে চোট পেয়েছে। তবে তার জন্য আমি দলের কোনও বদল করব না। গ্রুপ লিগের ম্যাচের আগে নেইমার ফিট হয়ে যাবে আশা করছি। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে না পারলে, দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।’‌

মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৪ জুন। হাইতির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *