Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল

অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রায় সব দলই শেষবেলায় নতুন করে দলকে শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্য়েই প্লেয়ার ট্রান্সফার পর্ব সেরে ফেলেছে সব দল। ৩১ জানুয়ারি উইন্টার ট্রান্সফারের শেষ দিন। দেখে নেওয়া যাক কোন দল কাঁকে ছাড়ল আর কাকেই বা নিল দলে।

এখনও পর্যন্ত আইএসএল ক্লাবগুলির দ্বারা ঘোষিত সমস্ত নিশ্চিত বিদায় ও আগমনের তালিকা—

বেঙ্গালুরু এফসি— চিংলেনসানা সিং (হায়দরাবাদ এফসি থেকে যোগ দিয়েছেন), অলিভার ড্রস্ট (এফসি হেলসিংগোর থেকে যোগ দিয়েছেন)। কার্টিস প্রধান (ছেড়ে দেওয়া হয়েছে)।

চেন্নাইয়িন এফসি— মোবাশ্বির রহমান (ইস্টবেঙ্গল এফসি থেকে লোনে যোগ দিয়েছেন)

ইস্টবেঙ্গল এফসি— ভিক্টর ভাজকুয়েজ (যোগ দিলেন)। বোরহা হেরেরা (এফসি গোয়ায় লোনে গিয়েছেন), মোবাশ্বির রহমান (চেন্নাইয়িন এফসিতে লোনে গিয়েছেন)।

এফসি গোয়া— বোরহা হেরেরা (ইস্ট বেঙ্গল এফসি থেকে লোনে যোগ দিয়েছেন), মহম্মদ ইয়াসির (হায়দরাবাদ এফসি থেকে লোনে যোগ দিয়েছেন)। সানসন পেরেইরা (লোনে ইন্টারকাশীতে যোগ দিয়েছে‌ন)

হায়দরাবাদ এফসি— হিতেশ শর্মা (ওড়িশা এফসি-তে যোগ দিয়েছেন), চিংলেনসানা সিং (বেঙ্গালুরু এফসিতে যোগদান করেছেন), মহম্মদ ইয়াসির (এফসি গোয়ায় লোনে যোগ দিয়েছেন), বিঘ্নেশ দক্ষিণামূর্তি (ওড়িশা এফসিতে লোনে যোগ দিয়েছেন)

কেরালা ব্লাস্টার্স এফসি— ফেডর সারনিচ (এইএল লিমাসোল থেকে যোগ দিয়েছেন).

মুম্বই সিটি এফসি— ঈশান সিসোদিয়া (ওড়িশা এফসি থেকে যোগ দিয়েছেন)। গ্রেগ স্টুয়ার্ট (পারস্পরিক মতামতের ভিত্তিতে দল ছেড়েছেন), পিসি রোহলুপুইয়া (সুদেবা দিল্লিতে যোগ দিয়েছেন)।

নর্থইস্ট ইউনাইটেড এফসি— টমি জুরিক (মেলবোর্ন বিজয় থেকে যোগ দিয়েছেন), হামজা রেগরাগুই (ওয়াইদাদ এসি থেকে যোগ দিয়েছেন)। প্রজ্ঞান গগৈ (পারস্পরিক মতামতের ভিত্তিতে দল ছেড়েছেন),
ইয়াসের হামেদ (পারস্পরিক মতামতের ভিত্তিতে দল ছেড়েছেন), ইবসন মেলো (পারস্পরিক মতামতের ভিত্তিতে দল ছেড়েছেন)।

ওড়িশা এফসি— হিতেশ শর্মা (হায়দরাবাদ এফসি থেকে যোগ দিয়েছেন), বিঘ্নেশ দক্ষিণামূর্তি (হায়দরাবাদ এফসি থেকে লোনে যোগ দিয়েছেন)। দেবেন সাহনি (ডেম্পো এসসি-তে যোগদান করেছেন),
লালিয়ানসাঙ্গা রেন্থলেই (গোকুলাম কেরালা এফসিকে লোনে যোগ দিয়েছেন)।

পঞ্জাব এফসি— মাশূর শরীফ (পারস্পরিক মতামতের ভিত্তিতে দল ছেড়েছেন)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *