Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল ২০২৩-২৪

অলস্পোর্ট ডেস্ক: কলকাতায় ঘরের মাঠে আইএসএল ২০২৩-২৪ শুরুর আগেই রাজ্য সরকারের পরিবহন দফতর ও মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল দুই ক্লাব। যেহেতু মোহনবাগানের ম্যাচ দিয়ে কলকাতায় আইএসএল মরসুম শুরু হয়েছে সে কারণে প্রথম আবেদনটা গিয়েছিল মোহনবাগান কর্তাদের তরফেই। পরের দিনই একই আবেদন যায় ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও। প্রথম থেকেই দ্রুত সাড়া দিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। সাংবাদিক সম্মেলন করে জোড়া স্টেডিয়াম থেকে শিয়ালদহ পর্যন্ত জোড়া মেট্রো চালানোর কথা ঘোষণা করে দিয়েছিল তারা। এবার পাশে পরিবহন দফতরও।

বুধবার যুবভারতী স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। ম্যাচ শুরু রাত আটটায়। সব ঠিক থাকলে সেই ম্যাচ শেষ হতে হতে ১০টা বেজে যাবে। সেই সময় অন্তত্য সল্টলেক চত্তর থেকে কোনও বাস পাওয়া রীতিমতো দুস্কর। সমর্থকরা কী করে বাড়ি ফিরবেন। সবার তো আর শিয়ালদহ ট্রেন রুটেই বাড়ি এমনটাও নয়। হাওড়া, গড়িয়াসহ বিভিন্ন জায়গা থেকে সমর্থকরা আসবেন খেলা দেখতে। সেই কথা মাথায় রেখে মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচের জন্য বাড়তি বাসের ব্যবস্থা করল পরিবহন দফতর।

মেট্রো রেল যেরকম আগের ম্যাচে ছিল তেমনই থাকছে। রাত ১০.৩০ ও রাত ১০.৪০-এ যুবভারতী স্টেডিয়াম স্টেশন থেকে দুটো মেট্রো ছাড়বে শিয়ালদহর উদ্দেশে। এছাড়া দেওয়া হয়েছে আটটি রুটের বাস। তার মধ্যে যেমন রয়েছে বিবিদি বাগ, ধর্মতলা, সাইন্স সিটি, এয়ারপোর্ট, ঠাকুরপুকুর টালিগঞ্জ, শ্যামবাজার, ডানলপের বাস। যদিও বাস ছাড়ার সময় জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে বাস ভর্তি হয়ে গেলে তা রওনা হয়ে যাবে গন্তব্যের উদ্দেশে। সব মিলে বামলার ফুটবলের জন্য পরিবহন দফতর ও মেট্রো রেল কর্তৃপক্ষের অবদান অনস্বীকার্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *