Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল

অলস্পোর্ট ডেস্ক: আইএসএল ২০২৩-২৪ মরসুমে হঠাৎ ক্লোজডোর ম্যাচের সিদ্ধান্ত যেন উস্কে দিল কোভিডের স্মৃতিকেই। যে সময় পুরো টুর্নামেন্টটি হয়েছিল বন্ধ স্টেডিয়ামে। দর্শকদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি ছিল না। তবে এখন সব স্বাভাবিক। ভারতীয় ফুটবল সমর্থকরা রীতিমতো মাঠে যাচ্ছেন যার যার দলকে সমর্থন করতে। আর তার মধ্যেই ক্লোজডোর ম্যাচের ফতোয়া আইএসএল-এ।

আর যে দুটো ম্যাচ ক্লোজডোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই দুটোই কলকাতার দলের বিরুদ্ধে। ৬ এপ্রিল দিল্লিতে মোহনবাগান খেলবে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। ব্রেকের পর আইএসএল-এর প্রথম ম্যাচেই ঘরের মাঠে চেন্নাইয়নের কাছে হেরে লিগশিল্ড কঠিন করে ফেলেছে মোহনবাগান। যে কারণে পঞ্জাব ম্যাচ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ঠিক তার চার দিন পর অর্থাৎ ১০ এপ্রিল  ইস্টবেঙ্গল খেলবেই একই মাঠে পঞ্জাব এফসির বিরুদ্ধে। সদ্য কেরালার কেরালাকে হারিয়ে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। এখন লক্ষ্য সব ম্যাচ জেতা। তার আগে হঠাৎই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পঞ্জাবের ম্যাচ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

কারণ হিসেবে জানা গিয়েছে স্টেডিয়ামে যথেষ্ট পরিমাণে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় দিল্লি প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এমনিতে প্রাথমিকভাবে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচ দু’টি আয়োজনের অনুমতিই দিতে চাইছিল না তারা। শেষ পর্যন্ত ম্যাচের অনুমতি দিলেও তা দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে খেলা।

১৯ ম্যাচে ৩৯পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই। ফলে পঞ্জাবের বিরুদ্ধে মাস্টউইন ম্যাচ মোহনবাগানের । অন্যদিকে সপ্তম স্থানে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট ২০ ম্যাচে ২১। এখনও প্লে-অফের আশা রয়েছে তাদের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *