অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল ২০২৩-২৪) নকআউট এবং সেমিফাইনালের ভেন্যু ঘোষণা করে দেওয়া হল মোহনবাগানের লিগ-শিল্ড জয়ের দিনই।
সোমবার ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জিতে নিয়েছে এবং মুম্বই সিটি এফসি দ্বিতীয় স্থান অর্জন করেছে। যার ফলে উভয় দলই সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে। তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলোর মধ্যে অন্য দুই সেমিফাইনালিস্ট নির্ধারণ করতে সিঙ্গল লেগ নকআউট ম্যাচে মুখোমুখি হবে। সেমিফাইনাল হোম-অ্যান্ড-অ্যাওয়ে ফর্ম্যাটে খেলা হবে, দুই লেগের বিজয়ীরা ৪ মে ফাইনাল খেলবে। ১৯ এপ্রিল থেকে শুরু হবে নকআউট পর্ব।
প্লে অফের সময়সূচী:
• ১৯ এপ্রিল: নকআউট ১ – ওড়িশা এফসি (হোম) বনাম কেরালা ব্লাস্টার্স – (কলিঙ্গা স্টেডিয়াম, ভুবনেশ্বর)
• ২০ এপ্রিল: নকআউট ২ – এফসি গোয়া (হোম) বনাম চেন্নাইয়িন এফসি – (জওহরলাল নেহরু স্টেডিয়াম, গোয়া)
• ২৩ এপ্রিল: সেমি-ফাইনাল ১ (প্রথম লেগ) – নকআউট ১-এর বিজয়ী (হোম) বনাম মোহনবাগান সুপার জায়ান্টস
• ২৪ এপ্রিল: সেমি-ফাইনাল ২ (প্রথম লেগ)- নকআউট ২-এর বিজয়ী (হোম) বনাম মুম্বই সিটি এফসি
• ২৮ এপ্রিল: সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ) – মোহনবাগান সুপার জায়ান্ট (হোম) বনাম নকআউট ১-এর বিজয়ী – (বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা)
• ২৯ এপ্রিল: সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ) – মুম্বই সিটি এফসি (হোম) বনাম নকআউট ২-এর বিজয়ী – (মুম্বই ফুটবল এরিনা, মুম্বাই)
ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ সিজনের ফাইনালের ভেন্যু শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
