অলস্পোর্ট ডেস্ক: ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মিয়ামির বিপক্ষে লিওনেল মেসির প্রাক্তন দল পিএসজির সঙ্গে তাঁর পুনর্মিলন এক দুঃস্বপ্নে পরিণত হল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ীরা এমএলএস দলকে ফুটবলের একটি বড় শিক্ষা দিয়ে গেল, ৪-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করল পিএসজি। মেসি নিজের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু ভুলে গেলে চলবে না এটা টিম গেম। আর সেখানেই হেরে গেলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। ইন্টার মিয়ামির বিরুদ্ধে সামগ্রিকভাবে পিএসজির কাছে সহজ জয়ই ছিল। এমএলএস ক্লাব প্যারিসের খেলোয়াড়দের খুব একটা সমস্যায় ফেলতে পারেনি।
ম্যাচের ফলাফলের জন্য মেসিকে ট্রোল করা হচ্ছে, অনেক ভক্ত বলেছিলেন যে আর্জেন্টাইন গ্রেট তাঁর সেরা সময় কাটিয়ে এসেছে। তবে, মেসির প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জ্লাতান ইব্রাহিমোভিচ একমত এর সঙ্গে এক মত নন। এক আড্ডায়, ইব্রাহিমোভিচ মেসির ইন্টার মিয়ামি সতীর্থদের বরং এক হাত নিয়েছেন। বলেন যে পিএসজির ম্যাচ দেখে তাঁর মনে হয়েছে যেন ৮ বারের ব্যালন ডি’ওর জয়ীর সঙ্গে স্ট্যাচুরা খেলছে।
“মেসির পরাজয়? না, না, পরাজয় নিয়ে এমনভাবে কথা বলো না যেন এটা তার দোষ! মেসি হেরে যায়নি, ইন্টার মায়ামি হেরেছে! তুমি কি দলটা দেখেছো? মেসি সতীর্থদের নয়, মূর্তি নিয়ে খেলছিল! যদি সে প্যারিসে, ম্যানচেস্টারে, যেকোনো বড় দলে থাকতো, তাহলে তুমি আসল সিংহকে দেখতে পেতে।’’
“মেসি কেবল খেলে কারণ সে খেলা ভালোবাসে, কারণ সে এখনও যা করতে পারে তা ৯৯% খেলোয়াড় পারে না! কিন্তু তার চারপাশে এমন লোক রয়েছে যারা সিমেন্টের বস্তা বহন করে ঘুরে বেড়ায়!’’
জ্লাতান মেসিকে প্রশ্ন করা ব্যক্তিদেরও সমালোচনা করে বলেন, তিনি যে খেলোয়াড়দের সঙ্গে খেলছেন এবং যে লিগে তাঁর দল খেলে, সেই দুটোই অত্যন্ত নিম্ন মানের।
“কোনও কোচ নেই, কোনও তারকা নেই, এমনকি এমন খেলোয়াড়ও নেই যারা বল ছাড়া কীভাবে নড়াচড়া করতে হয় তা বোঝে! তুমি মেসিকে দোষ দিতে চাও? যখন সে রোনাল্ডো, এমবাপ্পে, হাল্যান্ড, জ্লাতানের সাথে খেলে। তাহলে তুমি কথা বলতে পারো! কিন্তু আজ? না, না, না, না, না।’’
প্রাক্তন সুইডেন ইন্টারন্যাশনাল মনে করেন মেসির এখনও সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য যা যা প্রয়োজন তা আছে, কিন্তু তাঁকে আরও ভালো দলে থাকতে হবে।
“কিন্তু সাবধান, যদি তুমি তাকে একটি সত্যিকারের দল দাও, তাহলে সে আবার স্টেডিয়াম জ্বালিয়ে দেবে! কারণ, খুব সহজ, মেসি এখনও মেসি, কিন্তু আজ? এটা তার পরাজয় নয়, এটা ইন্টার মিয়ামি এবং ফুটবলের পরাজয়।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
