সুচরিতা সেন চৌধুরী: লক্ষ্যটা চ্যাম্পিয়নশিপের। লক্ষ্যটা এক নম্বরের। জুয়ান ফেরান্দোর হাত থেকে মোহনবাগান দল অনেকদিনই হল হাবাসের হাতে এসে পৌঁছেছে। তার পর থেকে দল অনেকটাই ফুরফুরে মেজাজে। কিন্তু এই ম্যাচ যে আলাদা সেটাও মেনে নিলেন। বলছিলেন, “এই ম্যাচটা আলাদা। আমাদের লক্ষ্য সেরা দু’য়ে শেষ করা আর ওদের লক্ষ্য ছয় নম্বর। যে কারণে এই ম্যাচ আলাদা।” যদিও রবিবার ডার্বি জিতলেও এক নম্বরে পৌঁছতে পারবে না দল। কিন্তু ঘারে নিঃশ্বাস ফেলবে নিশ্চিত।
হাবাসের হাতে পড়ে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দল। ফেরান্দো জমানা অতীত হওয়ার পর শুরুতেই হাবাসের চ্যালেঞ্জ ছিল কলকাতা ডার্বি। মে ডার্বি কখনও হারেননি তিনি। সেই ম্যাচ শেষের তিন মিনিট আগে হারতে থাকা ম্যাচ ড্র করে মোহনবাগান। এবার আইএসএল-এর ফিরতি ডার্বির আগে দলের আত্মবিশ্বাস যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসে পৌঁছে নি যায় সে ব্যাপারে সাবধান করে দিলেন আগাম। তিনি বলেন, “অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকর। আমাদের কাছে এটা আরও একটা ম্যাচ। তাই আমরা নিজেদের খেলায় মনোনিবেশ করতে চাই।”
এদিন তাঁর গলায় শোনা গেল প্লেয়ারদের প্রশংসা। দলকে খারাপ জায়গা থেকে তুলে আনার কৃতিত্ব তিনি প্লেয়ারদের সঙ্গে ভাগ করে নিলেন। তিনি বলেন, “দলের প্রতি প্লেয়ারদের মে দায়বদ্ধতা সেটাই দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। আর এটাই দলের শক্তি। পুরো দলের যে কেউ প্রথম একাদশে খেলতে পারে। কঠোর পরিশ্রমের ফল যে পরিস্থিতি একজন কোচ পরিবর্তনের সময় তৈরি হয়। এরকম পরিস্থিতিতে আমি আগেও পড়েছি।”
তবে দল রে পরিস্থিতিতেই থাকুক না কেন ডার্বি যে আলাদা ম্যাচ সেটা মেনে নিলেন তিনি। যে ম্যাচ নিয়ে আগাম কিছু বলি বোকামি। তিনি বলেন, “এই ম্যাচে যে কখন কী হবে তা বলা মুশকিল। সব সময়ই একই করি বলব, এখন বলে না। ডার্বি জয়ের সুযোগ তো রয়েছেই আর্মিদের কাছে।”
এর সঙ্গে তিনি যোগ করেন, “আমাদের লক্ষ্য তিন পয়েন্ট। সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব আমি জানি। কিন্তু দল বাকি সব ম্যাচ যে মানসিকতা নিয়ে খেলেছে এই ম্যাচও সেই মানসিকতা নিয়েই খেলবে। এটাও ঠিক এই ম্যাচের পরিবেশ একদমই আলাদা তবুও আমি চাই দল স্বাভাবিক ফুটবল খেলুক। কারণ আমরা পেশাদার।”
পুরো ফিট দল নিয়েই ডার্বি খেলতে নামছেন হাবাস সেটা সাংবাদিক সম্মেলনে এসে স্পষ্ট জানিয়ে দিলেন। চোট সারিয়ে ফিরেছেন সাহাল আব্দুল সামাদ। এদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে দেখা গেল তাঁকে।” দীপক টাংরি কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না ও ব্যাক্তিগত কারণে নেই সুমিত রাখি।
ডার্বির আগে অনেকটা সময় পেয়েছে মোহনবাগান। এই সময়টা দলকে ঐক্যবদ্ধ করতে কাজে লাগিয়েছেন কোচ। সেই প্রতিফলনই দেখা যাবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলায়। তার আগে এটা নিয়ে ভাবতে তিনি রাজি নন যে ইস্টবেঙ্গল বগল জায়গায় নেই। তাই আরও একবার মনে করিয়ে দিলেন, এটা ডার্বি, অন্য খেলা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
