জ্যোতি সুরেখা ভেন্নাম
অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস-এ শনিবার সকালটা শুরু হল ভারতের সোনা জয় দিয়ে। একে একে তীরন্দাজরা ভারতকে এনে দিল স্বর্ণপদক। প্রথমে তীরন্দাজির ব্যক্তিগত কমপাউন্ড ইভেন্টে সোনা জিতলেন ভারতের মহিলা তীরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নাম। দক্ষিণ কোরিয়ার চাওন সোকে ১৪৯-১৪৫ পয়েন্টে হারান ভারতের জ্যোতি এবং ছিনিয়ে নেন সোনা। এছাড়া, ভারতের আর এক মহিলা তীরন্দাজ অদিতি গোপীচন্দ্র একই ইভেন্টে রুপো জয় করেন ইন্দোনেশিয়ার রাতিহ জিলিজাতি ফাদলিকে হারিয়ে। তিনি ইন্দোনেশিয়ার তীরন্দাজকে ১৪৬-১৪০ স্কোরে হারান।
এদিন একইসঙ্গে পুরুষদের ব্যক্তিগত কমপাউন্ড ইভেন্টেও জয় আসে ভারতের ছেলেদের। তীরন্দাজ প্রবীণ ওজাস দেওতালে এবং অভিষেক ভার্মা যথাক্রমে সোনা ও রুপোর পদক জিতে নেন। প্রতিযোগিতা ভারত বনাম ভারতের মধ্যেই হয়। প্রবীণ দেওতালে অভিষেককে ১৪৯-১৪৭ গেমে হারান এবং নিজের জন্য স্বর্ণপদক নিশ্চিত করেন। অভিষেকও সেইসঙ্গে পেয়ে যান রুপোর পদক।
ভারত এখনও তীরন্দাজির কমপাউন্ডে মোট ৯টি পদক পেয়েছে, যারমধ্যে ৬টি সোনা। তীরন্দাজিতে এটি ভারতের সর্বকালের সেরা কৃতিত্ব।
শনিবার তীরন্দাজি এবং অন্যান্য ইভেন্টের পদক নিয়ে ভারত এশিয়ান গেমস ২০২৩ হ্যাংঝৌতে ১০০ পদকের সেঞ্চুরি করে ফেলেছে ইতিমধ্যেই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
