Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তারির সময়সীমা পেরিয়ে গিয়েছে। এবার পুরো দেশজুড়ে বড় আকারে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কুস্তিগিররা। শুধু যন্তর মন্তরে নিজেদের আটকে না রেখে নিজেদের উপস্থিতি বাড়াতে পদক্ষেপ নিতে চলেছে। তারই প্রথম ধাপ তাঁরা নেবেন ২৮ মে। ওইদিন নতুন সংসদ ভবনের সামনে মহাপঞ্চায়েত করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

২৮ মে সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে এই দিনটাই বিক্ষোভের দিন হিসেবে বেছে নিয়েছেন বিনেশ ফোগট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। অর্থাৎ, প্রধানমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখাতে চাইছেন তাঁরা। মঙ্গলবার যন্তর মন্তর থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত মিছিল করেন কুস্তিগিররা। সেখানে গিয়ে তাঁরা নিজেদের বক্তব্য রাখেন। ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারির দাবি তোলেন তাঁরা। এরপরই ২৮ তারিখ মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়। যেখানে নেতৃত্ব দেবেন মহিলারা কুস্তিগিররা। পুরোটাই হবে শান্তিপূর্ণভাবে।

বিনেশ ফোগট, বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক সহ বেশ কয়েকজন শীর্ষ কুস্তিগির ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ করছেন। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে তাঁরা তাঁর শাস্তির দাবি করেন। প্রথমে দিল্লি পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে কুস্তিগিরদের। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এফআইআর নেয়। তবে গ্রেফতার করা হয়নি ব্রিজভূষণকে।

কুস্তিগিররা জানিয়েছেন, ব্রিজভূষণের শাস্তি না দেওয়া পর্যন্ত তাঁরা কোনও আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করবেন না। পাশাপাশি ক্যাম্পেও তাঁরা অংশগ্রহণ করছেন না। এরফলে সমস্যায় রেসলিং ফেডারেশন। সরকারের পক্ষে থেকে তাঁদের অংশগ্রহণ করার অনুরোধ করা হলেও এখনও এই বিষয়ে সিদ্ধান্ত জানাননি। পাশাপাশি পদক জমা দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কুস্তিগিররা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *