Cart Total Items (0)

Cart

All Sports
লক্ষ্য সেন

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার ইউএস ওপেন ২০২৩-র সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। কিন্তু পারলেন না পিভি সিন্ধু। ১১ জুলাই থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। চলবে এই রবিবার পর্যন্ত। এর আগে লক্ষ্য কানাডা ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইউএস ওপেনেও তিনি সমান দক্ষতা দেখাচ্ছেন প্রথম থেকেই। এই টুর্নামেন্টেও তাঁর জয়ের আশায় মুখিয়ে রয়েছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা।

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিদ্বন্দী শঙ্কর মুথুসামিকে ২১-১০, ২১-১৭ গেমে হারিয়ে দেন লক্ষ্য। স্ট্রেট সেটে মুথুসামিকে হারিয়ে সেমিফাইনালে নিজের জায়গা করে নিলেন তিনি। প্রথম সেটের গোড়া থেকেই তিনি চাপে রেখেছিলেন শঙ্করকে। ফলত খুব সহজেই পুরো ম্যাচটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেন তিনি। দ্বিতীয় সেটে লক্ষ্যকে কিছুটা বেগ পেতে হয়েছিল। যদিও কমনওয়েলথ চ্যাম্পিয়নের কাছে তা খুব একটা বড় চ্যালেঞ্জ ছিল না।

সেমিফাইনালে লক্ষ্য বিশ্বের সাত নম্বর শাটলার লি শি ফেং-এর মুখোমুখি হতে চলেছেন। তাঁর সামনে কীভাবে লক্ষ্য নিজের সেরাটা দিয়ে ফাইনালে পৌঁছন সে দিকেই তাকিয়ে ‌এখন ক্রীড়াপ্রেমীরা।

অন্যদিকে শুক্রবার দু’বার অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু ছিটকে গেলেন ইউএস ওপেন থেকে। কোয়ার্টার ফাইনালে গাও ফাং জিই-এর কাছে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি। ২০-২২, ১৩-২১ গেমে তিনি হেরে যান জিই-এর কাছে।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফ্রেডারেশন র‍্যাঙ্কিং-এ ১৫ নম্বরে নেমে গিয়েছেন সিন্ধু।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *