Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়ান গেমস ২০২৩

‌অলস্পোর্ট ডেস্ক:‌ গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের উদ্বোধনের আগেই ভারতীয় দলের ঝুলিতে এসে গেল একটি পদক। আর সেটা ভারতীয় মহিলা বক্সার লাভলিনা বরগোঁহাইয়ের হাত ধরে। টোকিও অলিম্পিক্সে পদক জয়ী আসামের লাভলিনা কোনও লড়াইয়ে না নেমেই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে সরাসরি পৌঁছে গিয়ে ব্রোঞ্জ পদক প্রাপ্তি নিশ্চিত করে ফেলেছেন। লাভলিনা ৩১ জুলাই সোনা জয়ের লক্ষ্যে সেমিফাইনালে মুখোমুখি হবেন টিকেবিপি তাফাকির।

মহিলাদের ৭৫ কেজি মিডলওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বী মাত্র ৫ জন। যার মধ্যে লাভলিনা শীর্ষ বাছাই। আর তাই লাভলিনা বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে গেছেন। কমনওয়েলথ গেমেসের নিয়মানুযায়ী সেমিফাইনালে হারলেও ব্রোজ্ঞ পদক মিলবে। তাই লাভলিনা ব্রোঞ্জ পাচ্ছেনই। এরপর যদি সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠেন লাভলিনা, তাহলে সোনা বা রুপো তো মিলবেই। লাভলিনার লক্ষ্য অবশ্যই সোনা। লাভালিনা ছাড়াও আরও ২ বক্সার সেমিফাইনালে নামবেন সরাসরি। বাছাই তালিকার একবারে নীচে থাকা ২ মহিলা বক্সারকেই শুধু কোয়ার্টারফাইনাল প্লে অফে অংশ নিতে হবে সেমিফাইনালে বাকি শূণ্য জায়গাটা ভরাট করতে।

এবার কমনওয়েলথ গেমস আকারে ছোট হলেও ভারতীয় দল ১২৬ সদস্যের দল পাঠিয়েছে বেশি সংখ্যায় পদক প্রাপ্তির লক্ষ্যে। অ্যাথলেটিক্স শুরু হচ্ছে ২৭ জুলাই। চলবে ১ আগস্ট পর্যন্ত। সোনা জয়ের সবচেয়ে বড় আশা রয়েছে টোকিও অলিম্পিক্সে সোনা ও প্যারিসে রুপো জয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপরাকে ঘিরে। ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর আবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন নীরজ। মাঝে নিজেকে কমনওয়েলথ গেমস থেকে সরিয়ে রেখেছিলেন নীরজ চোট আঘাতের কারণে বাছাই করা প্রতিযোগিতায় অংশ নিতে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নীরজ এখন ফিট। আর তাই ২০২৮ লস এঞ্জলস অলিম্পক্স মাথায় রেখে কমনওয়েলথ গেমসকে প্রস্তুতির অঙ্গ হিসেবে নিচ্ছেন, একইসঙ্গে ছন্দ ধরে রাখতে।

ভারতীয় দলে ভারত্তোলন বিভাগে পদক আশা প্রবল। বিশেষ করে মহিলা ভারত্তোলক মীরা চানুবাইকে ঘিরে। টোকিও অলিম্পিক্সে পদকজয়ী চানু এক চুলের জন্য প্যারিস অলিম্পিক্সে পদক জিততে পারেনি। তা নিয়ে আক্ষেপ ঝরে পড়েছিল চানু ও তাঁর কোচের মুখে। সোএই আক্ষেপটা এবার কমনওয়েলথ গেমসে সোনা জিতে মেটাতে চান চানু।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *