Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ উৎসবের মেজাজে উদ্বোধন হয়ে গেল জাতীয সাবজুনিয়র(‌অনূর্ধ্ব ১৩)‌ ২০২৬ ব্যাডমিন্টন প্রতিযোগিতার। হরিনাভির স্টার ব্যাডমিন্টন অ্যাকাদেমিতে এই টুর্নামেন্টে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় এসেছেন দেশের অনেক প্রতিভাবান শাটলার।

দেশের ২৮টি রাজ্য ও ৫টি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৪৬৪ জন প্রতিযোগী এই র‌্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিচ্ছে। রয়েছে ২৬১ জন কিশোর ২০৩ জন কিশোরী প্রতিযোগী। বাংলা থেকে প্রতিনিধিত্ব করছে ৯০জন। টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ৬ লাখ টাকা।

বালক ও বালিকা বিভাগের সিঙ্গলসের বিজয়ী প্রতিযোগী পাবে ৭২ হাজার টাকা করে। রানার্স পাবে ৩৬ হাজার টাকা করে। সেমিফাইনালিস্টরা পাবে ২৮ হাজার টাকা। কোয়ার্টারফাইনালিস্টরা ২৪ হাজার টাকা। উভয় বিভাগে ডাবলস জয়ী জুটি পাবে ৭৬ হাজার টাকা। রানার্স জুটি পাবে ৩৬ হাজার টাকা। সেমিফাইনালিস্টরা ২৮ হাজার টাকা।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় ব্যাডমিন্টনের কিংবদন্তী চেতন আনন্দ, রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সচিব শেখর বিশ্বাস, রাজ্য ব্যাডমিন্টন সংস্থার সভাপতি ঊষানাথ ব্যানার্জি, ‘‌ভুমি’‌ শিল্পী সুরজিত চট্টোপাধ্যায়।

প্রতিযোগিতর সেমিফাইনাল ১৫ সেপ্টেম্বর। ফাইনাল ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...