Cart Total Items (0)

Cart

All Sports
মিক্স টিম ইউনাইটেড কাপ ২০২৪

অলস্পোর্ট ডেস্ক: নোভাক জকোভিচ ইউএস ওপেন ২০২৩-এ মঙ্গলবার টেলর ফ্রিৎজকে সরাসরি সেটে হারিয়ে রেকর্ড ৪৭তম গ্র্যান্ডস্ল্যাম সেমিফাইনালে জায়গা করে নিলেন। যখন কোকো গফ তাঁর প্রথম বড় শিরোপা জয়ের পথে পা বাড়িয়েছেন। জকোভিচ নিউইয়র্কে নিজের আধিপত্য এক মুহূর্তের জন্য হাতছাড়া করেননি। ফ্রিৎজকে তিনি ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে ২৪তম পুরুষ গ্র্যান্ডস্ল্যাম শিরোপার দিকে এক ধাপ এগিয়ে গেলেন। ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা তাঁর ১৩তম ইউএস ওপেন সেমিফাইনালে খেলবেন। একটি গ্র্যান্ডস্লামের শেষ চারে সর্বাধিক উপস্থিতির জন্য দীর্ঘদিনের বন্ধু রজার ফেডেরারের সঙ্গে ভাগ করে নেওয়া রেকর্ডকে ছাড়িয়ে যাবেন।

জকোভিচকে অপেক্ষা করতে হবে ফ্রান্সেস টিয়াফো বা বেন শেলটনের জন্য।

তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ বলেন, “আমি অনেক বছর ধরে এই কোর্টে খেলছি, অনেক বড় ম্যাচ খেলেছি এবং আর একটি ম্যাচের জন্য আমি মুখিয়ে রেয়চি।”

তাপমাত্রা ৯০ ডিগ্রী ফারেনহাইট (৩২ ডিগ্রী সেলসিয়াস) এবং আর্দ্রতা ৫৫%-এর উপরে ছিল জকোভিচ বনাম ফ্রিটজ ম্যাচে। তার মধ্য়েই চানা অষ্টমবার ফ্রিৎজকে হারিয়ে দিলেন জকার।

জোকোভিচ বলেন, ‘‘আর্দ্রতা খুব বেশি ছিল। তার মধ্যে খেলা কঠিন কিন্তু সেজন্যই আমরা প্রশিক্ষণ নিই এবং চেষ্টা করি নিজেদের সেরা কন্ডিশনে ডেলিভার করার জন্য। সহজ নয় কিন্তু আপনাকে লড়াই করতে হবে।’’

ফ্রিৎজ তাঁর প্রথম ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর জন্য চারটি তিন সেটের ম্যাচ জিতেছিলেন, মাত্র একবার সার্ভ নষ্ট করেন। কিন্তু ২৫ বছর বয়সী এই ম্যাচটি শুরু করতে টানা তিনবার সার্ভ ভাঙেন।

জকোভিচ দ্বিতীয় সেটে ২-১-এ চারটি ব্রেক পয়েন্ট আটকে দেন এবং তৃতীয় সেটে একটি রোলারকোস্টার দৌঁড় শেষে ম্য়াচকে তৃতীয় সেটে নিয়ে যান।

এর আগে মঙ্গলবার লাটভিয়ার জেলেনা ওস্তাপেনকোকে ৬-০, ৬-২ ব্যবধানে হারিয়ে ৬৮ মিনিটে শেষ চারে উঠেছিলেন গফ। ২০০১-এ সেরেনা উইলিয়ামসের পর ১৯ বছর বয়সী এই প্রথম আমেরিকান কিশোরী যিনি ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন।

ষষ্ঠ বাছাই গফ শনিবার সেমিফাইনালে এই বছরের ফ্রেঞ্চ ওপেনের রানার আপ ক্যারোলিনা মুচোভার মুখোমুখি হবেন। “এটি দুর্দান্ত লাগছে, আমি খুব খুশি,” গফ বলেছেন। “গত বছর আমি কোয়ার্টার ফাইনালে হেরেছিলাম এবং এই বছর আরও ভাল করতে চেয়েছিলাম। আমাকে অনেক দূর যেতে হবে কিন্তু আমি খুশি এবং পরেরটির জন্য প্রস্তুত থাকব।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *