অলস্পোর্ট ডেস্ক: তাঁদের স্বপ্নের দৌঁড় অব্যাহত রেখে, ভারতের রোহন বোপন্না-ম্যাথু এডবেন জুটি পৌঁছে গেল ইউএস ওপেন ২০২৩-এর ফাইনালে। বৃহস্পতিবার নিউইয়র্কে পিয়েরে-হিউজ হারবার্ট এবং নিকোলাস মাহুতের ফরাসি জুটির বিরুদ্ধে সরাসরি সেটে জয় তুলে নেন তাঁরা। পুরুষদের গ্র্যান্ডস্লামে ডাবলসের ফাইনালে এটি হবে বোপন্নার দ্বিতীয় উপস্থিতি। ষষ্ঠ বাছাই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি, যারা এই বছর উইম্বলডন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছিল, হার্ড কোর্ট মেজরের সেমিফাইনালে ফরাসি জুটিকে ৭-৬ (৭-৩), ৬-২-এ পরাজিত করে।
এই কৃতিত্বের সঙ্গে, ৪৩ বছর বয়সী ভারতীয় ওপেন যুগে গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে পৌঁছানো সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ও হয়ে গেলেন। বোপন্না কানাডার ড্যানিয়েল নেস্টরের রেকর্ডকে ভেঙে দিলেন, যার বয়স ছিল ৪৩ বছর ৪ মাস যখন তিনি একটি মেজর ফাইনালে খেলেছিলেন তখন তাঁর বয়স দুই মাস কম ছিল বোপন্নার থেকে।
মজার বিষয় হল, ইউএস ওপেনেই ২০১০-এ পাকিস্তানি পার্টনার আইসাম-উল-হক কোরেশির সঙ্গে বোপন্না তাঁর প্রথম মেজর ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ফাইনালে, লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে বোপন্না এবং এবডেন জুটি রাজীব রাম এবং জো সালিসবারির আমেরিকান জুটি এবং ক্রোয়েশিয়ান-আমেরিকান জুটি ইভান ডোডিগ এবং অস্টিন ক্রাজিসেকের মধ্যে অন্য সেমিফাইনালের বিজয়ীর সঙ্গে খেলবে।
ইন্দোনেশিয়ান আলদিলা সুতজিয়াদিকে সঙ্গে নিয়ে মিক্স ডবলসের দ্বিতীয় রাউন্ড থেকে হেরে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন বোপন্না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
