অলস্পোর্ট ডেস্ক: গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে চার নম্বর পদক এল ভারত্তোলক রাজা মুথুপান্ডির হাত ধরে। স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে রুপো জিতলেন তিনি পুরুষদের ৬৫ কেজি বিভাগে ২৮০ কেজি ওজন তুলে। মালয়েশিয়ার মহম্মদ আজনিল সোনা জিতেছেন রেকর্ড ২৯৯ কেজি ও পাপুয়া গিনির মোরেয়া বারু ব্রোঞ্জ জিতেছেন ২৮২ কেজি ওজন তোলার সুবাদে।
২৭ বছর বয়সী তামিলনাড়ুর কোভিলপাত্তির বাসিন্দা রাজা মুথুপান্ডির কমনওয়েলথ গেমসে অভিষেক ঘটেছিল ২০২৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে। ৬২ কেজি বিভাগে মুথু সেবার ষষ্ঠ স্থান পেয়েছিলেন। ২০১৯ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের সময় গুরুতর চোট পান তিনি। কনুইয়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চোট সারিয়ে ভারোত্তলনের মঞ্চে ফিরতে কঠোর পরিশ্রম চালিয়ে গিয়েছেন এতদিন মুথুপান্ডি। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়শিপে সোনা জিতে পুরোন ছন্দে ফেরার ইঙ্গিত দেন। ২০২৫ বিশ্ব চ্যাম্পিয়শিপে ৯ নম্বর স্থান পেয়ে মুথু বুঝিয়েছিলেন, তিনি কমনওয়েলথ গেমসে ভাল কিছু করার জন্য তৈরি।
মুথুপান্ডি প্রথম প্রচেষ্টাতেই ১২৬ কেজি ওজন তোলেন স্ন্যাচে। আর ক্লিন অ্যান্ড জার্কে দু’বার মিলিয়ে তোলেন ১৬০ কেজি। তাতেই মোট ২৮৬ কেজি ওজন তুলে রুপো জয় নিশ্চিত করেন ভারতীয় ভারোত্তলক মুথুপান্ডি। এই নিয়ে ভারতের চারটি পদকের মধ্যে তিনটিই এসেছে ভারোত্তলন থেকে। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছেন মীরাবাই চানু। পুরুষদের ৬০ কেজি বিভাগে রুপো জিতেছেন ঋষিকান্ত সিং। পুরুষদের ৬৫ কেজি বিভাগে রুপো জিতেছেন রাজা মুথুপান্ডি। প্যারা পাওয়ারলিফ্টিংয়ে ব্রোঞ্জ জিতেছেন ঝান্ডু কুমার।
রুপো জয়ের জন্য মুথুপান্ডি রাজাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষ ৬৫ কেজি রুপো জয়ের জন্য অভিনন্দন রাজা মুথুপান্ডিকে। ওর সাফল্য সকল ভারতবাসীকে খুশি ও গর্বিত করেছে। ভবিষ্যতের জন্য একরাশ শুভেচ্ছা রইল।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
