Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত উঠে আসছেন শ্রীলঙ্কার জ্যাভেলিন থ্রোয়ার রুমেশ পাথিরাজে। ২৩ বছর বয়সী পাথিরাজে ২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমসে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী ভারতের নীরজ চোপরা ও প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাকিস্তানের আরশাদ নাদিমকে। চলতি বছরে নীরজকে হারিয়েছেন পাথিরাজে। একইসঙ্গে নিজের ব্যক্তিগত সেরা ৯২.‌৬৯ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে নাদিমের এশিয়ান রেকর্ডের ঠিক পিছনে রয়েছেন তিনি।

ভারতের নীরজ চোপরা ও পাকিস্তানের আরশাদ নাদিম ২০২৬ গ্লাসগো কমনওয়েলথ গেমেসর মাঠে পরস্পরের মুখোমুখি হবেন জমজমাট লড়াইয়ে। দু’‌জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কোনও নতুন ঘটনা নয়। অনেক অল্পবয়স থেকে এই লড়াই চলছে। তবে এটা শুধু মাঠেই সীমাবদ্ধ, তার বাইরে নয়। বরং পরস্পরের বন্ধুত্বের কথা সকলের মুখে মুখে ঘোরে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীলও দুই তারকা। চোটের জন্য ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি নীরজ।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে সবাইকে অবাক করে দিয়ে নীরজকে পেছনে ফেলে দিয়ে সোনা জিতে নেন আরশাদ নাদিম। নীরজকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে তা নিয়ে নীরজ এতটুকু হতাশা প্রকাশ করেননি। বরং তিনি নাদিমকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, ‘‌দিনটা নাদিমেরও ছিল। নাদিমও মনে হয় ভাবেনি এত দূরে ও জ্যাভেলিন ছুঁড়বে। চোট সারলেও পুরো ফিট ছিলাম না। তাই যেটুকু এফর্ট দিতে পেরেছি, তাতে রুপো এসেছে। এতে খুশি। পরে আবার যখন দেখা হবে দু’‌জনের মধ্যে, তখন লড়াই জমবে।’‌

এর মাঝে নীরজ নিজের ছন্দ অনেকটাই ফিরে পেয়েছেন। দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার দূরত্বের বাধা অতিক্রম করে জ্যাভেলিন ছুঁড়েছেন ৯০.‌২৩ মিটার দূরত্বে। এশিয়ান রেকর্ডের অধিকারী নাদিম ৯২.‌৯৭ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়লেও, যেটা প্যারিস অলিম্পিক্সে নাদিম গড়েছিলেন, সেই ফর্মের ধারাকাছে আপাতত নেই নাদিম। ২০২৫য়ে তাঁর সেরা থ্রো ৮৭ মিটার।

চলতি বছরে নীরজ ও নাদিম শুধুমাত্র একটি বড়ধরনের প্রতিযোগিতায় নেমেছেন ২০২৬ কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার আগে। জুনে দোহা ডায়মন্ড লিগে অংশ নিয়েছেন নীরজ। জ্যাভেলিন ছুঁড়েছেন ৮৫.‌৬৯ মিটার দূরত্বে। নাদিম অংশ নিয়েছেন সুইজারল্যান্ডের লুজার্নে স্পিটজেন লেইচাথলিতিক টুর্নামেন্টে। জ্যাভেলিন ছুঁড়েছেন মাত্র ৭৮.‌৪৭ মিটার। ফর্ম যেমনই থাক, সকলের ধারনা নীরজ ও নাদিমই পদক পাবেন কমনওয়েলথ গেমসে, থাকবেন প্রথম দুই স্থানে।

তবে এই দুই তারকা জ্যাভেলিন থ্রোয়ারকে কড়া চ্যালেঞ্জ জানাতে পারেন শ্রীলঙ্কার পাথিরাজে। জুনে রোমে ৯২.‌৬৯ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে নাদিমের ঠিক পিছনে রয়েছেন তিনি। দোহা ডায়মন্ড লিগে সোনাই শুধু জেতেননি পাথিরাজে, নীরজের থেকে তিন স্থান ওপরে থেকেছেন। ২০২৫য়ে পাথিরাজে শ্রীলঙ্কার প্রথম পুরুষ জ্যাভেলিন থ্রোয়ার, যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে সপ্তম স্থানে শেষ করেন। সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। চলতি বছরে ৮টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন পাথিরাজে। যার মধ্যে সেরা দূরত্ব ৮৫ মিটার। যা এলিট থ্রোয়ারের লক্ষন। এটাই পাথিরাজেকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ২০২৬ কমনওয়েলথ গেমসের আগে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *