বজরং পুনিয়া
অলস্পোর্ট ডেস্ক: দ্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া চায়, কুস্তিগির বজরং পুনিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে অংশগ্রহণ করুক। অথবা যদি তিনি এই সপ্তাহে পাতিয়ালায় ট্রায়ালে না যান তবে যেন নিজের ফিটনেস সার্টিফিকেট জমা দেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ট্রায়াল হবে ২৫ এবং ২৬ অগস্ট। পুনিয়া ঠিক করেছেন তিনি এই ট্রায়ালে অংশ নেবেন না।
আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে চলেছে এশিয়ান গেমস। পুনিয়া এখন সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডব্লুএফআই-এর চিফ ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যন্তর মন্তরে প্রতিবাদে বসা ছয় জন কুস্তিগিরের মধ্যে একজন পুনিয়া। এর প্রতিবাদে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলবেন না কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী কুস্তিগির দীপক পুনিয়া।
বজরং এশিয়ান গেমেসে কিরগিজস্থানের ইসাক-কুলে ২১ অগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর প্রশিক্ষণের প্রস্তাব পাঠিয়েছেন। অন্যদিকে দীপক ২৩ অগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর রাশিয়াতে প্রশিক্ষণের জন্য প্রস্তাব দিয়েছেন।
সাই তাদের অফিশিয়াল পেজে বলেছে, ‘‘আমরা বজরং-এর থেকে জানতে চেয়েছি কেন তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ট্রায়াল এড়িয়ে যেতে চাইছেন। পুনিয়া তার উত্তরে জানান, তিনি এখন এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এশিয়ান গেমস শুরু না হওয়া পর্যন্ত তিনি প্রশিক্ষণের জন্য বিদেশে থাকবেন। তবে আমরা তাঁকে অনুরোধ করেছি ২৫ ও ২৬ অগস্ট ট্রায়ালে থাকতে এবং ২৭ অগস্ট প্রশিক্ষণের জন্য বিদেশে যেতে।“
২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য প্রথম কোয়ালিফিকেশন টুর্নামেন্ট হল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। দেশের সেরা দু’জন কুস্তিগির এই ট্রায়ালে এবং সোপিস ইভেন্ট এড়িয়ে যেতে চাওয়ায় অসন্তুষ্ট সাই।
২০২০ অলিম্পিকে ব্রোঞ্জ জেতা কুস্তিগির বজরং নিজের ব্যাক্তিগত কোচ হিসেবে সুজিত মান, ফিজিওথেরাপিস্ট হিসেবে অনুজ গুপ্তা, স্ট্রেনথ এবং কন্ডিশনিং বিশেষজ্ঞ হিসেবে কাজি কিরণ মুস্তাফা হাসান এবং স্পারিং পার্টনার হিসেবে জিতেন্দর কানহাকে সঙ্গে চান। অন্যদিকে দীপক পুনিয়া অনুরোধ করেছেন সার্ভিস কোচ হিসেবে কামাল মালিকোভ এবং ফিজিওথেরাপিস্ট হিসেবে শুভম গুপ্তাকে চান।
সাই চায় এই দুই কুস্তিগির আগে নিজেদের ফিটনেস প্রমানের জন্য ওয়ার্ল্ডস ট্রায়ালে অংশগ্রহণ করুক তারপর তাঁদের বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে বিবেচনা করে দেখা হবে।
“আমরা বজরং-কে বলেছি তিনি যদি একান্ত এই ট্রায়াল এড়িয়ে যান তাহলে ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। আমরা তাঁর সাপোর্ট স্টাফের জন্য অনুরোধ পেয়েছি। পুরো বিষয়টা এখন এমওসি-র হাতে রয়েছে। পুনিয়ার থেকে যথাযথ উত্তর পাওয়ার পরই এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে,“ বলেছে সাই।
বজরং এবং তাঁর সঙ্গী কিনহা দীর্ঘ অনুশীলনের পর কিরগিজিস্থান থেকে ফিরে এসেছেন। এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী ভিনেশ ফোগত এবং অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিককে অনুরোধ করা হয়েছে বিদেশে অনুশীলন সেরে ফিরে আসার জন্য।
যন্তর মন্তরে প্রতিবাদরত ছয় জন কুস্তিগিরকে ২০২২-২৩ এর জুলাই-তে এশিয়ান গেমসের ট্রায়াল থেকে বাদ দেওয়া হয়েছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
