সাত্ত্বিক-চিরাগ জুটি
অলস্পোর্ট ডেস্ক: শনিবার কোরিয়া ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। ভারতীয় পুরুষদের এই ডাবলস জুটি এদিন বিশ্বের দ্বিতীয় চিনা জুটি লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাং-এর বিরুদ্ধে দুর্দান্ত ম্যাচ খেলেন৷ জিন্নাম স্টেডিয়ামে বিশ্বের তৃতীয় বাছাই ভারতীয় জুটি সাত্ত্বিক ও চিরাগ ৪০ মিনিটের দ্বৈরথে দ্বিতীয় বাছাই চিনা জুটিকে যথাক্রমে ২১-১৫ ও ২৪-২২ গেমে হারিয়ে দেয়। এই চিনা জুটির বিরুদ্ধে এটি সাত্ত্বিক ও চিরাগের প্রথম জয়। আগে দু’বারের সাক্ষাতে হারের মুখ দেখতে হয়েছিল ভারতীয় জুটিকে।
সাত্ত্বিক ও চিরাগ, এ বছর ইন্দোনেশিয়া সুপার ১০০০ এবং সুইস ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টের খেতাব জিতেছেন, তবে এবার তাদের মুখোমুখি হতে হবে শীর্ষ বাছাই ইন্দোনেশিয়ার ফাজার আলফিয়ান এবং মহম্মদ রিয়ান আরদিয়ান্টো জুটি অথবা কোরিয়ান জুটি কাং মিন হিউক এবং সিও সেউং জায়ের বিরুদ্ধে।
চিনা জুটি, যারা এ বছর থাইল্যান্ড এবং ইন্ডিয়ান ওপেন জিতেছিল কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই সেই জায়গা ধরে রাখতে পারেনি। ২-০ হেড টু হেড-এ এগিয়ে থাকলেও এবারের ম্যাচ লেখা ছিল ভারতীয় জুটির নামেই। ভারতীয় এই জুটি শুরু থেকেই দুরন্ত লড়াই দেয়।
দুই পক্ষই ছোট ছোট র্যালিতে একে অপরের দুর্বলতার জন্য অপেক্ষা করছিল।যার ফলে একটা সময় ফল দাঁড়ায় ৩-৩ থেকে ৫-৫-এ পৌঁছে যায়। এর পর ভারত একটা সময় ৭-৫-এর লিড নিয়ে নেয়। কিন্তু লিয়াং সুনির্দিষ্ট স্ম্যাশ ভারতকে হালকা ধাক্কা দেয় কিন্তু ভারতীয়রা তাদের ব্যবধানে তিন-পয়েন্টের পার্থক্য ধরে রাখতে সক্ষম হয় যখন লিয়াং-এর শট জালে লাগে। ভারতের লিড ১৪-৮-এ পৌঁছয়।
সাত্ত্বিক তারপরে তাঁর ট্রেডমার্ক স্ম্যাশটি খেলে ফেলেন। তবে চিনা জুটি বেশ কয়েকটি পয়েন্ট তুলে নেয় প্রধানত ব্যাকলাইনে চিরাগের কিছু ভুলের জন্য। লিয়াংয়ের স্ম্যাশ জালে লাগলেভারত ১৭-১১ করে ফেলে। এর পর সেই স্কোর পৌঁছয় ১৯-১২-তে। ওয়াংয়ের একটি শট জালে লাগার পর সাত্ত্বিক ও চিরাগের ছয় গেম পয়েন্ট চলে আসে। যার ফল প্রথম সেট ভারতীয় জুটি জিতে নেয় ২১-১৫-তে। দ্বিতীয় সেট আরও হাড্ডাহাড্ডি লড়াইয়ে পৌঁছয়। তবে শেষ হাসি হাসে ভারতই, ফল ২৪-২২।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
