অলস্পোর্ট ডেস্ক: সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির ভারতীয় পুরুষদের ডাবলস জুটি শুক্রবার কোরিয়া ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল। তাঁরা জাপানের তাকুরো হকি এবং যুগো কোবায়শিকে সরাসরি গেমে উড়িয়ে দিল। বিশ্বের তিন নম্বর এই ভারতীয় জুটি, এই টুর্নামেন্টের তৃতীয় বাছাই হারাল পঞ্চম বাছাই জাপানি জুটিকে। খেলার ফল ২১-১৪ ২১-১৭। এই লক্ষ্যে পৌঁছতে মাত্র ৪০ মিনিট সময় নেন। সাত্বিক এবং চিরাগ। সেমিফাইনালে তাঁদের খেলতে হবে দ্বিতীয় বাছাই চিনের ওয়েই কেং লিয়াং এবং চ্যাং ওয়াংয়ের বিরুদ্ধে। এই জুটি পুরুষদের ডাবলসে ২০২১-এর বিশ্ব চ্যাম্পিয়ন।
পিভি সিন্ধু, এইচএস প্রণয়, কিদাম্বি শ্রীকান্তের আগাম বিদায়ের পর সাত্বিক এবং চিরাগ এখন টুর্নামেন্টে একমাত্র ভারতের পতাকা বহন করছে।
গত মাসে ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ জেতার পর তাদের এটিই প্রথম টুর্নামেন্ট। যেখানে ভারতীয়রা সরাসরি চার পয়েন্ট পকেটে পোড়ার আগে প্রথম ছয় পয়েন্ট পর্যন্ত লড়াই ছিল হাড্ডাহাড্ডি।
সাত্ত্বিক এবং চিরাগ প্রথম গেমটি সহজেই জিতে নেয়। দ্বিতীয় গেমে ভারতীয়রা ৩-৬ পিছিয়ে থাকায় মন্থর শুরু করেছিল, কিন্তু ১৪-৯-এ এগিয়ে থাকার জন্য টানা ছয় পয়েন্ট দখল সঠিক সময়ে খেলা তুলে ঘুরিয়ে নেয়। জাপানি জুটি অবশ্য লড়াই না করে হাল ছেড়ে দেওয়ার মুডে ছিল না। তারা আক্রমণাত্মক খেলাই চালিয়ে যাচ্ছিল এবং ১৬-১৬-তে সমতায় পৌঁছে যায়।
কিন্তু সাত্ত্বিক এবং চিরাগ মুহূর্তে খেলা আবার নিজেদের দিকে করে নেন। এবং জিতে শেষ-চারে নিজেদের জায়গা নিশ্চিত করেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
