Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ জানেন কি, দু’‌সপ্তাহ আগে অসুস্থতার কারণে অলিম্পিক পদকজয়ী জিমনাস্ট সিমোনে বাইলস প্রাণ হারাতে বসেছিলেন?‌ বর্তমানে হাসপাতালে ফিরে সেই অসুস্থতার ফলোআপ করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই অনুভূতির কথা তুলে ধরেছেন বাইলস নিজেই। তবে অসুস্থতাটা কী, কেনই বা তাঁকে স্বামী জোনাথন ওয়েন্স তড়িঘড়ি হাসপাতালে নিয়ে না এলে, তিনি বাঁচতেন না সেটা খোলসা করে বলেননি অলিম্পিয়ান জিমনাস্ট।

নিজের হাসি মুখের একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন বাইলস হাসপাতালের গাউন ও সার্জিকাল ক্যাপ মাথায় দেওয়া। পাশে স্বামী জোনাথনকে নিয়ে। বাইলসের অসুস্থতার ফলোআপ হয়েছে ইন্ডিয়ানা কোল্টসে জোনাথনের ৩১ তম জন্মদিন পালনের দিন। বাইলস জানিয়েছেন,‘‌ জোনাথনের জন্মদিন থাকলেও ও আমাকে অসুস্থতার ফলোআপ করতে দ্বিধা করেনি।’‌ তবে ২৯ বছর বয়সী বাইলস অবশ্য বলেননি, কী কারণে তাঁকে হাসপাতালে আবার আসতে হয়েছে?‌ আসল অসুখটা কী, যার জন্য জুন মাসে তাঁকে হাসপাতালে যেতে বসেছিল।

বাইলস বলেন, নিজের ব্যক্তিগত জীবনের কথা ফলাও করে প্রচার করতে পছন্দ করেন না। জানিয়েছেন, ‘‌ আমি সচরাচর ব্যক্তিগত জীবনের কথা অন্যের সঙ্গে শেয়ার করি না। কিন্তু আমি আর বাঁচব না এই অনুভূতির কারণেই সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলাম। জীবনের সবচেয়ে ভয়ের অনুভূতি বললেও ভুল হবে না। সেসময় জোনাথন ইন্ডিতে ছিল প্র‌্যাকটিসের জন্য।’‌ বাইলসের জরুরি পরিস্থিতি তৈরি হয় যখন জোনাথন ইন্ডিয়ানাপোলিস কোল্টসে থাকতেই। আপাতত স্থিতিশীল বাইলস। বলেন, গোটা বিষয়টা খুব শিগ্গির আমি সকলের কাছে খোলসা করব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *