নির্বাসিত হল ডব্লুএফআই
অলস্পোর্ট ডেস্ক: নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া-কে নির্বাসিত করল ইউনাইটেড ওয়ার্ল্ড অফ রেসলিং। ভারতীয় কুস্তি সংস্থা বারবার বিতর্কে জড়িয়েছে। বিশেষ করে প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কিছু কুস্তিগির একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ আনেন। ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৩-এর জুন মাসে। কিন্তু একাধিক প্রতিবাদের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। বিশ্ব কুস্তি সংস্থা দ্বারা নির্বাসিত হওয়া পর্যন্ত ভারতীয় কুস্তিতে কী কী ঘটনা ঘটেছে তার একটি পর্যায়ক্রম তুলে ধার গেল—
১৮ জানুয়ারি: ডব্লুএফআই-এর সভাপতি ব্রিজ ভূষণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে, যন্তর মন্তরে প্রতিবাদে বসেন কুস্তিগিররা। তাঁদের দাবী ছিল ফেডারেশন থেকে তাঁর পদত্যাগ করা অথবা তাঁকে নির্বাসিত করা।
*তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন ব্রিজ ভূষণ।
১৯ জানুয়ারি: কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন কুস্তিগির এবং বিজেপি সদস্য ববিতা ফোগত প্রতিবাদে বসা কুস্তিগিরদের সঙ্গে দেখা করেন এবং সরকারের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি।
*প্রতিবাদী কুস্তিগিররা ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন। কিন্তু কোনও সমাধান হয়নি।
২০ জানুয়ারি: তাঁরা তাঁদের প্রতিবাদ চালিয়ে যান। কুস্তিগিররা অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর সভাপতি পিটি ঊষাকে অভিযোগ জানিয়ে একটি চিঠি লেখেন। চিঠির দাবী ছিল একটি তদন্ত কমিটি গঠন করা এবং কুস্তিগিরদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠন করা।
*ব্রিজ ভূষণের বিরুদ্ধে আইওএ একটি সাত সদস্যের কমিটি গঠন করে। সেই কমটিতে মেরি কম এবং যোগেশ্বর দত্ত ছিলেন।
২১ জানুয়ারি: ঠাকুরের সঙ্গে দেখা করার পর কুস্তিগিররা মধ্যরাতে প্রতিবাদ প্রত্যাহার করেন।
*ক্রীড়ামন্ত্রী জানান একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং ব্রিজ ভূষণ-এর বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কমিটি থেকে দূরে থাকবেন।
*ডব্লুএফআই মন্ত্রকের কাছে প্রতিক্রিয়া জানান, যৌন হেনস্থার সমস্ত অভিযোগ অস্বীকার করে।
২২ জানুয়ারি: ক্রীড়ামন্ত্রী ভারতীয় কুস্তি সংস্থাকে চলমান সব টুর্নামেন্টের স্থগিতাদেশ দেন। এবং জরুরীভাবে বার্ষিক সাধারণ সভা ডাকতে বলেন।
*ডব্লুএফআই-এর সহকারি সম্পাদক সমস্ত স্থগিতাদেশ হস্তান্তর করেন।
২৩ জানুয়ারি: মেরি কমের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। তাঁদের দায়িত্ব দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে সমস্ত অভিযোগের বিরুদ্ধে প্রমান জোগার করতে এবং সমস্যার সমাধান করতে।
২৪ জানুয়ারি: প্রতিবাদী কুস্তিগিররা হতাশা প্রকাশ করে বলেন, তাঁদের সঙ্গে সরকার কোনও আলোচনা করেনি কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে।
৩১ জানুয়ারি: ববিতা ফোগত কমিটিতে যোগ দেন।
২৩ ফেব্রুয়ারি: তদারকি কমিটির মেয়াদ দু’সপ্তাহ বাড়ানো হয়।
১৬ এপ্রিল: ডব্লুএফআই সাত মে নির্বাচন ঘোষণা করে। তদন্ত কমিটি ক্রীড়া মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেয়, কিন্তু সেই রিপোর্ট জনসমক্ষে আনা হয়নি।
*ব্রিজ ভূষণ সভাপতি পদে লড়বেন না বলে জানান।
২৩ এপ্রিল: কুস্তিগিররা যন্তর মন্তরে ফিরে আসেন। ব্রিজ ভূষণ-এর বিরুদ্ধে সাত জন মহিলা সহ একজন নাবালিকা কুস্তিগিরকে যৌন হেনস্থার বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করে। কিন্তু থানায় সেই অভিযোগ নেওয়া হয়নি।
*কুস্তিগিররা দাবী করেন, তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করার জন্য।
২৪ এপ্রিল: ক্রীড়ামন্ত্রক সাত মে নির্বাচন সময়সূচী পরিবর্তন করে। এবং তদন্ত কমিটি গঠনের ৪৫ দিনের মধ্যে আইওএ-কে অ্যাড-হক কমিটি গঠন করতে বলেন।
*ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর না নেওয়ায় প্রতিবাদ করেন কুস্তিগিররা।
২৫ এপ্রিল: কুস্তিগিরদের প্রতিবাদ রাজনৈতিক রঙ নেয়। কৃষক নেতারাও সমর্থন করেন তাঁদের প্রতিবাদে।
*ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর না নেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুস্তিগিররা।
২৭ এপ্রিল: দিল্লি পুলিশকে নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট।
*পিটি ঊষা কুস্তিগিরদের শৃঙ্খলাবদ্ধ হতে বলেন।
২৮ এপ্রিল: দিল্লি পুলিশ ব্রিজ ভূষণ-এর বিরুদ্ধে দু’টো এফআইআর নেয়।
প্রতিবাদী কুস্তিগিররা জানান, ব্রিজ ভূষণ যতক্ষণ না নির্বাসিত হচ্ছেন, তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন।
৩মে: দিল্লি পুলিশ এবং প্রতিবাদী কুস্তিগিরদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কয়েকজন কুস্তিগির আঘাত পান।
*প্রতিবাদীরা অভিযোগ করেন যে, পুলিশ মদ্যপ ছিল এবং মহিলা কুস্তিগিরদের সঙ্গে তাঁরা অভব্য আচরণ করেছেন।
৪ মে: ব্রিজ ভূষণের বিরুদ্ধে তিন জন মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্থা করার যে অভিযোগ উঠেছিল তাঁর প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে।
৫ মে: দিল্লি পুলিশ কুস্তিগিরদের জবানবন্দী নেয় এবং ব্রিজ ভূষণের বিরুদ্ধে অভিযোগ নেন।
১০ মে: কুস্তিগিররা, ব্রিজ ভূষণকে এনএআরসিও টেস্ট করার জন্য চ্যালেঞ্জ করেন।
১১ মে: পুলিশ ব্রিজ ভূষণের জবানবন্দী নেয়।
২৮ মে: কুস্তিগির ভিনেশ ফোগত, সাক্ষী মালিক ও বজরং পুনিয়া, প্রতিবাদীদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে মামলা করেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন সংসদে ঢোকার চেষ্টা করেন।
৩০ মে: বিশ্ব অলিম্পিক কমিটি এবং বিশ্ব কুস্তি কমিটি এই ব্যাপারটাকে ‘খুব অস্বস্তিকর’ ঘটনা বলে সম্বোধন করে।
৩ জুন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কুস্তিগিরদের সঙ্গে দেখা করেন।
৮ জুন: নাবালিকা কুস্তিগিরের বাবা পিটিআই-কে বলেন, তাঁরা ব্রিজ ভূষণকে সরানোর জন্য ইচ্ছা করে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগ এনেছে।
১২ জুন: আইওএ জম্মু-কাশ্মিরের প্রাক্তন হাইকোর্টের প্রধান বিচারককে রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করে।
১৩ জুন: রিটার্নিং অফিসার ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন ৬ জুলাই নির্ধারন করেন।
১৫ জুন: কোর্টের আগে দিল্লি পুলিশ চার্জশিট ফাইল করে।
১৯ জুন: বিশ্ব অলিম্পিক সংস্থা ২১ জুন শুনানির জন্য পাঁচ রাজ্যের কুস্তি কমিটিকে ডাকে।
২১ জুন: পাঁচ রাজ্যের সম্মতি অনুযায়ী নির্বাচন পিছিয়ে ১১ জুলাই করা হয়।
২২ জুন: আইওএ ছয় জন কুস্তিগিরের জন্য এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের এক বাউট প্রতিযোগিতা কমিয়ে দেয়।
২৩ জুন: কয়েকজন কোচ এবং অভিভাবকরা তাঁদের দেওয়া এই ছাড় প্রত্যাহার করতে বলে।
২৫ জুন: অসম কুস্তি সংস্থা নির্বাচনের বিরুদ্ধে পিটিশন দিলেও গুয়াহাটি হাই কোর্ট ১১ জুলাই নির্বাচনের সপক্ষে সম্মতি দেয়।
১২ জুলাই: ২২-২৩ জুলাই এশিয়ান গেমসের বহু প্রতীক্ষিত কুস্তির ট্রায়াল আয়োজন করার সিদ্ধান্ত নেয় আইওএ অ্যাডহক কমিটি।
১৮ জুলাই: ব্রিজভূষণ শরণ সিংয়ের জামিন জারি করে দিল্লি কোর্ট।
*অলিম্পিক্স পদক জয়ী বজরং পুনিয়া এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী ভিনেশ ফোগত সরাসরি এশিয়ান গেমসে সুযোগ পেয়ে যান।
১৯ জুলাই: বজরং এবং ভিনেশের অন্যায়ভাবে এশিয়ান গেমসের ছাড়পত্র পাওয়ায় বাকি কুস্তিগিররা হিসার স্ট্রিটে প্রতিবাদে নামেন।
*যে ডব্লুএফআই নির্বাচন হওয়ার কথা ছিল ৭ অগস্ট।
২০ জুলাই: ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়াকে দেওয়া ছাড় প্রত্যাহারের দাবী নিয়ে অনেক জুনিয়ার কুস্তিগিরদের কোচ এবং তাঁদের অভিভাবকরা অলিম্পিকের মূল অফিসে যান।
১১ অগস্ট: পঞ্জাব হরিয়ানা হাইকোর্ট হরিয়ানা কুস্তি অ্যাসোসিয়েশনে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে ১২ অগস্টের নির্বাচন বাতিল করে।
১৪ অগস্ট: বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়াল নির্ধারণ করা হয় ২৫-২৬-এর মধ্যে পাতিয়ালায়।
১৫ অগস্ট: হাঁটুতে চোট পেয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে যান ভিনেশ ফোগত।
২৩ অগস্ট: সময়ে নির্বাচন না করতে পারার জন্য ভারতীয় কুস্তি ফেডারেশন-এর ওপর স্থগিতাদেশ জারি করে বিশ্ব কুস্তি সংস্থা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
