Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার ইউএস ওপেন চলাকালিন হঠাৎই একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে আন্দোলনকারীরা। খেলায় ব্যঘাত ঘটায় আবহাওয়া আন্দোলনকারীরা। তাঁরা খেলার মাঝেই বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের থামাতে ৫০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখা হয়। আর্থার স্টেডিয়ামে আমেরিকান কিশোরী কোকো গফ এবং ক্যারোলিনা মুচোভারের মধ্যে সেমিফাইনাল চলছিল। দ্বিতীয় সেটের দ্বিতীয় গেম চলাকালিন ম্যাচ স্থগিত হয়ে যায়।

তিনজন প্রতিবাদকারী পরিবেশ সচেতনতার স্লোগান লেখা জামা পড়ে ঢুকে পড়েন। তাঁদের জামায় লেখা ছিল ‘এন্ড ফসিল ফুয়েল’। টুর্নামেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন প্রতিবাদকারীদের মধ্যে একজন মেঝের সঙ্গে তাঁর পা আঠা দিয়ে আটকে রাখেন। যার কারণে তাঁকে সরানো কঠিন হয়ে পড়ে।

প্রথম সেটে গফ ৬-৪-এ জিতে যান। স্থানীয় সময় ৮টার পর বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় সেট আবার শুরু হয়। গফ ও মুচোভা ধৈর্য ধরে অপেক্ষা করেন কোর্টে বেশ কিছুক্ষণ। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় লকার রুমে তাঁরা ফিরে যেতে বাধ্য হন।

ইউএস ওপেন টুর্নামেন্টের ডিরেক্টর স্টেসি অ্যালাস্টার বলেন, ‘‘নিরাপত্তারক্ষীরা যখন সেখানে পৌঁছন তখন তাঁরা দেখেন বিক্ষোপকারীরা নিজেদের শরীরকে আঠা দিয়ে মাটির সঙ্গে আটকে রেখেছে।’’

টেলিভিশন ফুটেজে দেখা গিয়েছে গফ এবং মুচোভা সময় নষ্ট হওয়ার সময় কোচিং স্টাফদের সঙ্গে পরামর্শ করে লকার রুমে নিজেদেরকে শান্ত রাখার চেষ্টা করছিলেন। ৫০ মিনিট খেলা বন্ধ থাকার পর স্থানীয় সময় রাত ৮.৫০-এর দিকে গফ এবং মুচোভা কোর্টে ফিরে আসেন।

বিশ্বজুড়ে প্রধান ক্রীড়া ইভেন্টগুলিকে লক্ষ্য করে আবহাওয়া আন্দোলনকারীরা বিক্ষোপ চালিয়ে যাচ্ছেন। প্রধানত টেনিস ইভেন্টগুলিকেই তাঁরা টার্গেট করছে। গত বছর ফরাসি ওপেনে পুরুষদের সেমিফাইনালে মারিন সিলিচ এবং ক্যাসপার রুডের খেলা চলাকালিন একজন মহিলা কর্মী খেলায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছিল। এই বছর জুলাইয়ে উইম্বলডন চলাকালিনও বিক্ষোপকারীরা কোর্টে ঢুকে পড়ে বিক্ষোপ দেখায়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল।

শুধু টেনিসের কোর্টেই বিক্ষোপকারীদের বিশৃঙ্খলা থেমে থাকেনি। জুনে লন্ডনের লর্ডসে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের অ্যাশেজ চলাকালিন দুই ব্যক্তি ‘জাস্ট স্টপ অয়েল’ লেখা বোর্ড নিয়ে মাঠে ঢুকে পড়ে বিক্ষোভ দেখায়।

সাম্প্রতিক ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ এবং ইংলিশ প্রিমিয়ারশিপ রাগবি ফাইনালের সময় একই ধরনের বিক্ষোভ দেখা গিয়েছে। বিক্ষোপকারীরা প্রিমিয়ার লিগের ম্যাচ এবং সিলভারস্টোনে আয়োজিত ফর্মুলা ওয়ান ব্রিটিশ গ্রাঁপ্রিকেও টার্গেট করেছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *