Cart Total Items (0)

Cart

All Sports
নোভাক জকোভিচ

অলস্পোর্ট ডেস্ক: ইউএস ওপেন জয়ের পর নোভাক জকোভিচ গায়ে চাপিয়ে নিয়েছিলেন ২৪ নম্বরের জার্সি। স্বাভাবিকভাবেই মনে হয়েছিল ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের উৎসব পালন করতেই এই জার্সি। অনেকেই তাঁর প্রশংসা করে বলেছিলেন, কতটা আত্মবিশ্বাস থাকলে ম্যাচের আগেই এই জার্সি বানিয়ে রাখা যায়। কতটা দৃঢ়তা থাকলে এটা নিয়েই কোর্টে আসা যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব ভুল ধারনা নিজেই ভেঙে দিলেন জকোভিচ নিজেই। যা ছুঁয়ে গেল সেই কোর্টে বসে থাকা সকলের মন। হাততালিতে ফেঁটে পড়ল গ্যালারি। তাঁর বক্তব্যের ভিডিও সামনে আসতে গোটা বিশ্ব তাঁকে কুর্নিশ জানাচ্ছে।

পুরস্কার বিতরণী মঞ্চ থেকে তিনি জানান, এই জার্সি তিনি পরেছেন তাঁর বন্ধু, মেন্টর বাস্কটবল প্লেয়ার কোবে ব্রায়ান্টের জন্য। তাঁকে স্যালুট জানাতে, তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে। ২০২০-তে একটি বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কোবে ব্রায়ান্ট ও তাঁর কন্যা সন্তানের। তার পর থেকেই বিভিন্নভাবে তিনি তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবারও তাঁর ২৪তম গ্র্যান্ডস্লাম জয়ের মঞ্চ থেকে ব্রায়ান্টকে শ্রদ্ধা জানালেন। ২৪-এ ২৪-এ যেন কোথাও একটা মেলবন্ধনের অপেক্ষা ছিল।

রবিবার তিনি ট্রফি হাতে নিয়ে বলেন, “এই টি-শার্টটি আমি পরিকল্পনা করি সাতদিন আগে। তাউকে সে কথা জানাইনি। ভেবেছিলাম যদি জিততে পারি তাহলে এভাবে শ্রদ্ধা জানাব।” তিনি আরও বলেন, “কয়েকদিন আগে যখন আমি আমার লোকদের এই শার্টটি তৈরি করতে সাহায্য করতে বলেছিলাম তখন পর্যন্ত আমি এটি কারও সঙ্গে শেয়ার করিনি। কোবে একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমরা বিজয়ীর মানসিকতা সম্পর্কে অনেক কথা বলেছি। আমি যখন চোটের সঙ্গে লড়াই করছিলাম এবং আমার ফেরার চেষ্টা করছিলাম, নিজের সেরাটা দিতে চাইছিলাম, সেই সময় সে-ই এমন একজন ছিল যার উপর আমি সবচেয়ে বেশি নির্ভর করতাম। যে কোনও ধরনের কাউন্সিলিং, পরামর্শ, বন্ধুত্বপূর্ণ উপায়ে যে কোনও ধরনের সমর্থনের জন্য ও সব সময় তৈরি থাকত।”

“অবশ্যই, কয়েক বছর আগে তার এবং তার মেয়ের সঙ্গে যা ঘটেছিল, তা আমাকে গভীরভাবে আহত করেছিল। আমি ভেবেছিলাম, ২৪ হল সেই জার্সি যা তিনি পরতেন যখন তিনি লেকারস এবং বিশ্ব বাস্কেটবলের কিংবদন্তি ছিলেন। আমি ভেবেছিলাম যে সে যা করেছে তার জন্য তাকে স্বীকৃতি দেওয়া একটি সুন্দর, প্রতীকী জিনিস হতে পারে,’’ বলেন জকোভিচ। পিছনে ২৪ লেখা জার্সির সামনে লেখা ছিল ‘মাম্বা ফরএভার’।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *