ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বরে থাকা ইগা সুয়াটেক
অলস্পোর্ট ডেস্ক: মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন। ৬-৩, ৩-৬, ১-৬-এ হেরে বিদায় নিতে হল জেলেনা অস্টাপেঙ্কোর কাছে। শুরুটা ভালই করেছিলেন ইগা। প্রথম সেটে ৬-৩ গেমে অস্টাপেঙ্কোকে পরাজিত করেন তিনি। কিন্তু পরের দু’টি সেটে তাঁকে তাঁর প্রতিপক্ষের কাছে পরাজিত হতে হয়।
তিন সেটের লড়াইয়ে শিয়নটেক হেরে যান ৬-৩, ৩-৬, ১-৬ গেমে। সোমবার কোর্টে একেবারেই খুঁজে পাওয়া যায়নি পরিচিত শিয়নটেককে। গোটা ম্যাচ জুড়ে প্রচুর ভুল করেছেন তিনি। বাঁ হাতি অস্টাপেঙ্কোর বিরুদ্ধে মুখোমুখি রেকর্ড এমনিতেই খুব খারাপ শিয়নটেকের। এর আগে তিনটি ম্যাচেই হেরেছিলেন। শুধু তাই নয়, মাত্র একটি সেট জিতেছিলেন অস্টাপেঙ্কোর বিরুদ্ধে। সোমবারও একটি সেট জিতলেন। কিন্তু হার বাঁচাতে পারলেন না। এই নিয়ে টানা চতুর্থ ম্যাচে হারলেন অস্টাপেঙ্কোর কাছে।
ম্যাচের পরে অস্টাপেঙ্কা বলেন, ‘‘আমি সবসময়ই ইগার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের প্রত্যাশ করি। অনেকগুলো গ্র্যান্ডস্ল্যাম জিতেছে ও। ধারাবাহিক ভাবে ভাল খেলছে। আজ কোর্টে নামার সময় ভেবে রেখেছিলাম আক্রমণাত্মক খেলব। আমার মনে হয় ও আক্রমণাত্মক খেলা বিশেষ পছন্দ করে না।”
প্রথম সেটে হারের পর অস্টাপেঙ্কো আবার ঘুরে দাঁড়ান। ১ ঘন্ট ৪৮ মিনিটের ম্যাচের প্রথম সেটে হারার পর জয়ের জন্য ঝাঁপান। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তিনি আমেরিকান ষষ্ঠ বাছাই কোকো গফের মুখোমুখি হবেন।
এই পরাজয়ের সঙ্গেই পলিশ তারকা সুয়াটেক ৭৫ সপ্তাহ ধরে শীর্ষস্থানে থাকা রাজত্বের অবসান ঘটবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
