Cart Total Items (0)

Cart

All Sports
ভিনেশ ফোগত

অলস্পোর্ট ডেস্ক: তেমন বলা তেমন কাজ। কুস্তিগিরদের প্রতিবাদ চলছেই, চলছে বলিদানের পালাও। একটার পর একটা বলিদান। কেউ নিজের খেলাকে বিদায় জানাচ্ছেন তো কেউ সরকারি সম্মান। শনিবার নিজের খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দিলেন কুস্তিগির ভিনেশ ফোগত ।

নয়াদিল্লিতে কর্তব্য পথের একটি ফুটপাথে পুরস্কারগুলো তিনি রেখে আসেন। দিল্লি পুলিশ তাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে বাধা দেওয়ার পরে তিনি এভাবেই ফিরিয়ে দেন তাঁর পুরস্কার। এর আগে একইভাবে সরকারি পুরস্কার ফিরিয়েছিলেন বজরং পুনিয়া।

এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠিতে পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সাক্ষী মালিকের কুস্তি থেকে অবসরের সিদ্ধান্ত এবং বজরং পুনিয়ার পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার পরই ভিনেশ ফোগত এই সিদ্ধান্ত নেন। ভিনেশের পুরস্কার ফেরানোর মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন বজরং পুনিয়া।

ভারতের রেসলিং ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে প্রতিবাদে তিনজন কুস্তিগিরই ছিলেন সামনের সারিতে। বিজেপি সাংসদের বিরুদ্ধে একাধিক মহিলা কুস্তিগির যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। কিন্তু তার পরও তিনি কোনও শাস্তি পাননি। বরং নির্বাচনে জিতে নতুন করে অ্যাসোসিয়েশনের মাথায় বসা ব্যআক্তইও ব্রিজ ভূষণের অন্যতম ঘনিষ্ঠ। তাঁর প্রতিবাদে নতুন করে সরব হন কুস্তিগিররা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *