যন্তর মন্তরে কালা দিবস পালন কুস্তিগিরদের। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে যন্তর মন্তরে কালা দিবস পালন কুস্তিগিরদের।এছাড়াও সাত মহিলা কুস্তিগিরের মধ্যে এক মাত্র নাবালিকা ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান দিয়েছেন। দিল্লি পুলিশের সদর দপ্তরের এক কর্তা সেই খবর জানান। বাকি ছয় মহিলা কুস্তিগিরের বয়ান এখনও রেকর্ড হয়নি।
পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন এ দিন বিসিসিআই, জাতীয় কুস্তি সংস্থা-সহ বেশ কয়েকটি জাতীয় সংস্থাকে নির্দেশ দিয়েছে অবিলম্বে আভ্যন্তরীণ অভিযোগ কমিটি তৈরি করতে। এই কমিটি মহিলা খেলোয়াড়দের হেনস্থা নিয়ে পর্যালোচনা করবে। নয়াদিল্লির যন্তর মন্তরে ধর্না চালিয়ে যাওয়া প্রতিবাদী কুস্তিগিররা এ দিন ‘কালা দিবস’ পালন করলেন। বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া-সহ প্রতিবাদী কুস্তিগিররা মাথায় ও হাতে কালো ব্যান্ড পরেন। বজরং বলেছেন, ‘‘আমরা কালা দিবস পালন করছি।’’
এদিন সাত মহিলা কুস্তিগিরদের মধ্যে একমাত্র নাবালিকা তাঁর বয়ান দিয়েছেন। বাকি ছয় মহিলা কুস্তিগিরের বয়ানও শীঘ্রই রেকর্ড করা হবে। এরপরেই ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই আন্দোলনরত কুস্তিগিররা ২১ মে এর মধ্যে কেন্দ্রকে বিচার শেষ করার সময়সীমা দিয়েছে। তা নাহলে আন্দোলন নিয়ে আরও চিন্তাভাবনা করবে বজরং পুনিয়া ও সাক্ষী মালিকরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
