মরসুম শুরুর অনেকদিন আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। কোচ কার্লেস কুয়াদ্রাতের পছন্দ মেনেই দল গড়ার চেষ্টা করেছিল ক্লাব কর্তৃপক্ষ।
অনেককে বলতে শোনা যাচ্ছে সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ডুরান্ড কাপ ফাইনালে হারের বদলা নিতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট।
সারা ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত প্রায় হাতের মুঠোয় চলে আসা তিন পয়েন্ট খোয়াতে হল মহমেডান স্পোর্টিংকে।
বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ালেও কোচিতে আর পয়েন্ট খোয়াতে চান না ইস্টবেঙ্গল এফসি-র কোচ কার্লস কুয়াদ্রাত।
ইন্ডিয়ান সুপার লিগ অভিষেকে অপরাজিত থেকে তাকে স্মরণীয় করে রাখার সব ব্যবস্থাই করে ফেলেছিল কলকাতার মহমেডান এসসি। গোলশূন্য ড্রয়ের দোরগোড়ায় পৌঁছেও যায় তারা।
ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৪-২৫-এর যাত্রা শুরু করে দিল ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। বেঙ্গালুরু এফসির হয়ে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়েছিলেন দলের কনিষ্ঠতম সদস্য।
আইএসএলের গত চার মরশুমে কখনও জয় দিয়ে লিগ শুরু করতে পারেনি ইস্টবেঙ্গল। পঞ্চম মরশুমেও তার ব্যতিক্রম হল না।
শুক্রবার দিল্লি হাইকোর্টের কাছে আবেদন করা হয় যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ভারতের ডিফেন্ডার আনোয়ার আলিকে সাসপেন্ড করার নির্দেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দিতে হবে।
রাত পোহালেই হাড্ডাহাড্ডি লড়াই। ঠিক যেখানে গত মরসুমের আইএসএল শেষ হয়েছিল সেখান থেকেই যাত্রা শুরু করছে লিগের দুই সেরা দল, মোহনবাগান বনাম মুম্বই সিটি। এই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই।
কলকাতায় আইএসএল-এর ঢাকে কাঠি পড়ে গেল। শুরু হল ইস্টবেঙ্গলের সাংবাদিক সম্মেলন দিয়ে।
