অলস্পোর্ট ডেস্ক: দু’বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন অস্ট্রেলিয়ান ক্রিস্টোফার জেমস ইকোনোমেডিস। আক্রমণাত্মক এই মিডফিল্ডার ও উইঙ্গার শেষ খেলেছেন ম্যাকার্থার এফসিতে। খেলেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলেও। তবে একই সঙ্গে গ্রীস জাতীয় ফুটবল দলেও ডাক পেয়েছিলেন তিনি। তবে তিনি বেছে নেন অস্ট্রেলিয়াকেই।...
