গতবারের আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-কে কার্যত কোণঠাসা করে চলতি আইএসএলের সেমিফাইনালে জায়গা করে নিল বেঙ্গালুরু এফসি। শনিবার তারা ঘরের মাঠে প্রথম নক আউট ম্যাচে মুম্বইয়ের দলকে ৫-০-য় হারায়। আইএসএলে এই প্রথম কোনও ম্যাচে পাঁচ গোল করল বেঙ্গালুরু।
